উক্ত দেশে সমাজকর্ম পেশার বর্তমান অবস্থা বিশ্লেষণ কর।
উত্তর: জাপানে সমাজকর্ম এখনও পেশাগত স্বীকৃতি না পেলেও এর ব্যাপক চাহিদা রয়েছে। জাপানে সমাজকর্ম শিক্ষার মান উন্নত। যদিও জাপানে সমাজকর্ম শিক্ষার মান উন্নত; তথাপি সেখানে সমাজকর্ম পেশা হিসেবে স্বীকৃত নয়। জাপানে সমাজকর্ম শিক্ষার সূচনা হয় ১৯২০ সালে। জাপানে সমাজকর্ম শিক্ষায় মাস্টার্স কোর্স চালু করা হয় ১৯৫০ সালে 'দুশিশা বিশ্ববিদ্যালয়ে। ১৯৮৭ সাল থেকে জাপান সরকার সমাজকর্মে কোর্স সম্পন্নকারীদের পেশাগত সনদপত্র প্রদান করছে। বর্তমানে জাপানে সমাজকর্ম শিক্ষার্থীদের একটি জনপ্রিয় বিষয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় সমাজকর্মে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি প্রদান করছে। জাপানের সমাজকর্ম শিক্ষা আন্তর্জাতিক মানের। জাপানে সমাজকর্মের ওপর Tokyo University of Social Welfare নামে একটি স্বতন্ত্র- বিশ্ববিদ্যালয় রয়েছে। এখান থেকে প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী পেশাদার সমাজকর্মীর সার্টিফিকেট নিয়ে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে অবদান রাখছে। এছাড়া রিউকোকু বিশ্ববিদ্যালয়, কিউটো বিশ্ববিদ্যালয়, রিশো বিশ্ববিদ্যালয়, হিরোশিমা মহিলা বিশ্ববিদ্যালয়, নাগাসাকি ক্যাথলিক বিশ্ববিদ্যালয় প্রভৃতি সমাজকর্ম শিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জাপানের সমাজকর্ম পেশার মান বজায় রাখার জন্য ১৯৫৫ সালে Japanese Association of Schools of Social Work (JASSW) গঠন করা হয়। উক্ত প্রতিষ্ঠান জাপানের সমাজকর্ম শিক্ষার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। এই সংস্থা ২০০৯ সালে 'সমাজকর্ম শিক্ষার বিশ্বমান এবং সমাজকর্ম পেশার প্রশিক্ষণ' বিষয়ে একটি প্রকাশনা বের করেছে, যা পরে ইংরেজি, ফ্রেঞ্চ ও স্প্যানিশ ভাষায় অনূদিত হয়েছে। ২০১০ সালের জানুয়ারি পর্যন্ত জাপানে ১,২২,৩৮২ জন অনুমোদিত সমাজকর্মী ছিল।
HSC Social Work 1st Paper Chapter 8: সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 8: সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
উক্ত দেশে সমাজকর্ম পেশার বর্তমান অবস্থা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর