ফ্লোরার ঘটনায় অস্ট্রেলিয়ার সমাজকর্মের কোন সেবা কর্মসূচির ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: ফ্লোরার ঘটনায় অস্ট্রেলিয়ার নারীদের সেবা কর্মসূচির ইঙ্গিত পাওয়া যায়। অস্ট্রেলিয়ার সমাজকর্ম কর্মসূচি বিভিন্ন ক্ষেত্রে সেবা প্রদান করে থাকে। এর মধ্যে নারীদের সেবা প্রদানের বিষয়টি অত্যন্ত গুরুত্ববহ। নারী ও বালিকাদের অধিকার ও পছন্দের প্রতি প্রতিটি রাজ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে নারীরা যেন তাদের পছন্দ ও অধিকার ভালোভাবে ভোগ করতে পারে সেজন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। তাদের স্বাস্থ্য বিষয়ক তথ্য ও শিক্ষাসেবা প্রদানে প্রতিটি রাজ্যে সরকারের অর্থায়নে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদেরকে পারিবারিক সহিংসতা প্রতিরোধের জন্য সমষ্টিভিত্তিক টেলিফোন সেবা চালু আছে এবং যৌন সহিংসতা এড়াতেও জরুরি সেবা প্রদানের ব্যবস্থা আছে। উদ্দীপকের ফ্লোরা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের নাগরিকই তার রাজ্য থেকেও সে ও তার মতো নারীরা অনেক সুযোগ-সুবিধা যথাসময়ে পেয়ে থাকে। এসব সুযোগ-সুবিধা অস্ট্রেলিয়ার সেবা কর্মসূচির আওতায় পরিচালিত নারীদের সেবা প্রদানের প্রেক্ষাপটকেই ইঙ্গিত করে যা উপরিউক্ত আলোচনার আলোকে বোঝা যায়। তাই বলা যায়, ফ্লোরার ঘটনা বিবেচনায় এটি নিশ্চিত যে এ বিষয়টি অস্ট্রেলিয়ার সমাজকর্মের নারীদের উদ্দেশ্যে পরিচালিত সেবা কর্মসূচিকেই ইঙ্গিত করে।
HSC Social Work 1st Paper Chapter 8: সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা (শর্ট সিলেবাস বহির্ভূত) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · Chapter 8: সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা (শর্ট সিলেবাস বহির্ভূত) · সৃজনশীল
ফ্লোরার ঘটনায় অস্ট্রেলিয়ার সমাজকর্মের কোন সেবা কর্মসূচির ইঙ্গিত পাও…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর