উদ্দীপকের জনাব মেজবার কর্মকাণ্ডের গুরুত্ব নিরূপণ করো।
উত্তর: উদ্দীপকে মেজবাহ সাহেব তার জমিতে উৎপাদিত বীজের অঙ্কুরোদগম হার নির্ণয় করেন। বীজ উৎপাদনের মূল লক্ষ্য হলো পরবর্তীকালে ভালো ফলন পাওয়া। বীজ উৎপাদনকালে নিবিড় পরিচর্যা এবং কঠোর মান নিয়ন্ত্রণ করা জরুরি। কেননা উৎপাদিত বীজ যদি খারাপ হয়, তাতে নানা রকম রোগজীবাণু থাকে এবং অঙ্কুরোদগম ক্ষমতা নষ্ট হয়। ফলে এ বীজ ব্যবহারকারী প্রতিটি কৃষক ভালো ফলন হতে বঞ্চিত হবেন। এ ধরনের সমস্যা কৃষকের পাশাপাশি দেশকেও অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ফেলতে পারে। এ কারণে বীজ উৎপাদনের পর ও ব্যবহারের পূর্বে বীজের গুণগতমান সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্যে কিছু পরীক্ষা করে নেওয়া জরুরি। মেজবাহ সাহেবও তাই বীজ উৎপাদনের পর সেখান থেকে যথাযথ নিয়মে নমুনা বীজ সংগ্রহ করে তার বীজের অঙ্কুরোদগম ক্ষমতা ও বিশুদ্ধতার হার নির্ণয় করে তার উৎপাদিত বীজের গুণগতমান সম্পর্কে নিশ্চিত হয়েছিলেন। পরিশেষে বলা যায়, উৎপাদিত বীজের গুণগতমান নিশ্চিত করার জন্য মেজবাহ সাহেবের কর্মকাণ্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
HSC Agriculture 1st Paper Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকের জনাব মেজবার কর্মকাণ্ডের গুরুত্ব নিরূপণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর