সুমনের জমিতে উৎপাদন খরচ কমে যাওয়ার কারণ ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সুমন তার জমিতে অ্যাজোলা চাষ করে মাটিতে মিশিয়ে ব্রি ধান ২৮ জাতের ধানের চাষ করেন। অ্যাজোলা একটি দ্রুত বর্ধনশীল অসমান জলজ উদ্ভিদ যা প্রতি ৫ দিনে এর দৈহিক ওজন দ্বিগুণ বৃদ্ধি করে। অ্যাজোলা পাতার গহ্বরে Anabaena azollae নামক নীলাভ সবুজ শেওলার একটি প্রজাতি বাস করে যা বায়ুমণ্ডল থেকে মুক্ত নাইট্রোজেন সংযোজন করে অ্যাজোলা পাতার গহ্বরে জমা রাখে। এ অ্যাজোলা মাটিতে চাষ দিয়ে মিশালে পাতার গহ্বরে জমাকৃত নাইট্রোজেন মাটিতে যোগ হয়। অ্যাজোলা প্রতিদিন প্রতি হেক্টরে এক টন কাঁচা জৈব সার তৈরি করতে পারে। একই সঙ্গে বাতাস থেকে ২ কেজি নাইট্রোজেন আহরণ করতে পারে যা ৫ কেজি ইউরিয়ার সমান। একস্তর অ্যাজোলা যখন পানির উপরিভাগে সম্পূর্ণ ঢেকে ফেলে তখন প্রতি হেক্টরে ১০-১৫ টন কাঁচা জৈব সার ও সেই সঙ্গে ২০ – ২৫ কেজি নাইট্রোজেন আহরিত হয় যা ৪৫ – ৫৫ কেজি . ইউরিয়া সারের সমান। অ্যাজোলা একটি উন্নতমানের জৈব সার । এক হেক্টর বোরো ও আমন ধানের জমিতে অ্যাজোলা ব্যবহার করলে ২০ - ৩০ কেজি ইউরিয়া দিলেই নাইট্রোজেনের সম্পূর্ণ চাহিদা পূরণ হবে এবং উৎপাদন খরচও অনেকাংশে কমে যাবে। অতএব, উপর্যুক্ত আলোচনা থেকে একথা স্পষ্টভাবে বুঝা যাচ্ছে যে, সুমনের জমিতে অ্যাজোলা চাষ করে তা মিশিয়ে দেওয়ার কারণে মাটিতে পর্যাপ্ত ইউরিয়া সার যোগ হয়েছে এবং এর কারণেই উৎপাদন খরচ কমে গেছে।
HSC Agriculture 1st Paper Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
সুমনের জমিতে উৎপাদন খরচ কমে যাওয়ার কারণ ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর