মি. আলম মাশরুম চাষের জন্য যে সব পরিচর্যা করেছে – তা ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে মি. আলম মাশরুম চাষের উপর প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষ শুরু করেন। মাশরুম চাষের জন্য তিনি যেসব পরিচর্যা করেছেন তা নিচে ব্যাখ্যা করা হলো- মি. আলম প্রথমে মাশরুম চাষের জন্য নির্মাণকৃত ঘরের র্যাকে মাশরুমের স্পন সারিতে এমনভাবে সাজিয়েছেন যাতে মাশরুমগুলো একটির সঙ্গে অন্যটি লেগে না যায়। তারপর চাষ ঘরের আর্দ্রতা বেশি রাখার জন্য শুষ্ক মৌসুমে ৫/৬ বার এবং শীত ও বর্ষায় ৩/৫ বার পানি স্প্রে করেন । আর পানি স্প্রে করার সময় তিনি সতর্কতা অবলম্বন করেছেন যাতে পানির আঘাতে মাশরুমের অঙ্কুর ভেঙে না যায়। ভালো ফলন পাওয়ার জন্য মি. আলম ভোরে সূর্য ডোবার আগে এবং সূর্যোদয়ের সময় স্প্রে করেছেন। অল্প পরিমাণ মাশরুম চাষ করলে আর্দ্রতা রক্ষা করা কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে তিনি প্যাকেটের উপর খবরের কাগজ বা পুরানো কাপড় ভিজিয়ে রেখে আর্দ্রতা নিয়ন্ত্রণ করেন। গরমের দিনে আর্দ্রতা বৃদ্ধি পেতে পারে এজন্য মি. আলম স্প্রে মেশিন দিয়ে বৃষ্টির মতো ঘরের দেয়াল এবং মেঝে কয়েকবার ভিজিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখেন। অতএব, মি. আলম মাশরুম চাষের জন্য উপরিল্লিখিত পরিচর্যাগুলো গ্রহণ করেছেন।
HSC Agriculture 1st Paper Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
মি. আলম মাশরুম চাষের জন্য যে সব পরিচর্যা করেছে – তা ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর