মৌচাষ লাভজনক ব্যাখ্যা করো।
উত্তর: অল্প খরচে অধিক লাভবান হওয়ার একটি উপায় হলো মৌমাছি চাষ। বৈজ্ঞানিক উপায়ে মৌমাছি পালন করে ফসল উৎপাদনের পরিমাণ বাড়ানোসহ বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা যায়। মৌমাছি পালনের জন্য কোনো বড়ো জায়গার প্রয়োজন হয় না। বসতবাড়ির ভিটায় অথবা ঘরের খোলা বারান্দায় সুবিধামতো নির্জন জায়গায় অল্প পুঁজিতে মৌমাছি পালন করে বেশি অর্থ আয় করা যায়। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে একটা বাক্সের মৌচাক হতে ১০-১২ কেজি মধু সংগ্রহ করা যায় যার দাম ১৫০০-১৮০০ টাকা। মৌমাছি চাষের মাধ্যমে সহজেই দারিদ্র্যতা দূর করা সম্ভব। এসব কারণেই মৌমাছির চাষ লাভজনক।
HSC Agriculture 1st Paper Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
মৌচাষ লাভজনক ব্যাখ্যা করো।
উত্তর