উদ্দীপকে উল্লেখিত (i) নং কাজের পদ্ধতি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের (i) নং কাজটি হলো রোগিং। রোগিং সাধারণত ৩টি পর্যায়ে করা হয়। নিচে পদ্ধতিটি বিশ্লেষণ করা হলো- ১. শারীরিক বৃদ্ধি পর্যায়: বীজের কৌলিক বিশুদ্ধতা রক্ষার জন্যে এ সময় রোগিং করা প্রয়োজন। এ সময় নির্বাচিত জাতের গাছের সাথে উচ্চতায়, পাতার আকার ও গঠনে এবং অন্য কোনো বৈশিষ্ট্যে পার্থক্য দেখা গেলেই তা মাঠ থেকে তুলে ফেলতে হবে। ২. ফুলোৎপাদন পর্যায়: প্রথম রোগিং-এর সময় কোনো অনাকাঙ্ক্ষিত গাছ চিনতে না পারলে ফুল আসার সময় দ্বিতীয় পর্যায়ে সেগুলোকে খুব সাবধানে তুলে ফেলতে হবে, একে দ্বিতীয় রোগিং বলে। এ সময় অনাকাঙ্ক্ষিত গাছের পরাগরেণু বাতাসে ছড়িয়ে গিয়ে নির্বাচিত জাতের বিশুদ্ধতা নষ্ট করতে পারে। ৩. ফসলের পরিপক্ষ পর্যায়ে তৃতীয় ও সর্বশেষ পর্যায়ে ফসল পরিপক্ক হওয়ার কিছু আগে রোগিং করা দরকার। এ সময় নির্বাচিত জাতের গাছের সাথে মিল নেই এমন গাছ তুলে ফেলতে হবে। ফসলের ছড়ার মধ্যে কোনো পার্থক্য দেখা গেলে তাও তুলে ফেলতে হবে।
HSC Agriculture 1st Paper Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত (i) নং কাজের পদ্ধতি বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর