অণুজীব সার উৎপাদনের গুরুত্ব। ব্যাখ্যা করো।
উত্তর: অণুজীব সার মাটির উর্বরতা ও ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করে। এটি বাতাসের নাইট্রোজেন মাটিতে সংবন্ধন করে গাছের জন্য সরাসরি গ্রহণযোগ্য করে তোলে। মাটি পুষ্টি উপাদানের ঘাটতি মেটানোর পাশাপাশি এটি রাসায়নিক সারের কার্যকারিতা বৃদ্ধি করে। ডাল ও শিমজাতীয় ফসলের ক্ষেত্রে অণুজীব সার ২০-৪৫% পর্যন্ত ফলন বৃদ্ধি করতে পারে, পাশাপাশি রাসায়নিক সারের ব্যবহার প্রায় ১০ -৪০% কমিয়ে দেয়। এ ছাড়া জীবাণু সার ফসলকে খরা ও মাটিবাহিত রোগের আক্রমণ থেকে রক্ষা করে, মাটির স্বাস্থ্য রক্ষা করে, জৈব পদার্থ যোগ করে এবং দীর্ঘমেয়াদে পরিবেশবান্ধব কার্যকারিতা নিশ্চিত করে।
HSC Agriculture 1st Paper Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
অণুজীব সার উৎপাদনের গুরুত্ব। ব্যাখ্যা করো।
উত্তর