আসিফের দেখা পাট পচানোর পদ্ধতিটি বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে আসিফের দেখা পাট পচানোর পদ্ধতিটি হলো বিরন রেটিং পদ্ধতি। নিচে পদ্ধতিটি বর্ণনা করা হলো- ১. পাট গাছের বয়স ১০৫-১১০ দিন হলে পাট কাটা উচিত। কারণ এ সময় পাট কাটলে আঁশের মান ভালো হয়, গোড়ায় তেমন কাটিংস থাকে না এবং ফলনও ভালো হয়। ২. পাট কাটার পর পাতা ঝরানোর জন্য পাতার অংশগুলো খড়কুটা দিয়ে ৭২ ঘণ্টা ঢেকে রাখলে পাতা ঝরে যায়। অথবা পাট গাছের আগা থেকে ৬-৯ ইঞ্চি পরিমাণ মাথা কেটে দিলে পাতা ঝরানোর প্রয়োজন হয় না। এরপর পাটগাছের গোড়ার ৩-৪ ইঞ্চি পরিমাণ অংশ বাঁশের মুগর বা হাতুড়ি দিয়ে থেতলানো হয়। ৩. পাতা ঝরানো ও গোড়া থেতলানোর পর ইংরেজি 'U [গণিত] আকৃতির রিবনারের সাহায্যে ছাল ছাড়াতে হয়। তিনটি পাটকাঠি 'U [গণিত] এর মধ্যে রেখে ছাল দুদিকে টান দিলেই কাঠি থেকে ছাল সহজেই পৃথক হয়ে আসে। পরে কয়েকটি গাছের ছাল একত্রে আঁটি বাঁধা হয়। ৪. প্রতি বিঘা জমিতে উৎপাদিত পাটের ছাল পচানোর জন্য ১টি ১২ হাত লম্বা, ৪ হাত পাশ ও ২ হাত গভীর গর্ত করতে হবে এবং পলিথিন দিয়ে গর্তের তলা ও কিনারা ভালোভাবে ঢেকে দিতে হবে। এরপর গর্তে কেজি প্রতি ৩-৪ লিটার পানি দিয়ে ছালগুলো পানিতে ফেলে ঢেকে দিতে হবে। সাধারণত ১২-১৫ দিনের মধ্যে পচন সম্পন্ন হয়। ছালে পচনক্রিয়া ত্বরান্বিত করার জন্য গর্তের পানিতে কিছু পাট পচন পানি অথবা প্রতি ১০০ কেজি ছালের জন্য ১৫০ গ্রাম ইউরিয়া সার দিতে হবে। গুণগতমানের আঁশ উৎপাদনে এ পদ্ধতি অত্যন্ত উপযোগী।
HSC Agriculture 1st Paper Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
আসিফের দেখা পাট পচানোর পদ্ধতিটি বর্ণনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর