গবাদিপশুর কৃত্রিম প্রজননের সুবিধাসমূহ বিশ্লেষণ করো
উত্তর: গবাদিপশুর কৃত্রিম প্রজননের সুবিধাসমূহ নিচে বিশ্লেষণ করা হলো- গবাদিপশুর জাত উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে কৃত্রিম প্রজনন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি। এ পদ্ধতির মাধ্যমে অল্প সময়ে দেশি গো-সম্পদের জাত উন্নয়ন করা সম্ভব। একটি উন্নত জাতের ষাঁড় থেকে একবার সংগৃহীত বীর্য দ্বারা ২০০ - ৪০০টি গাভীকে প্রজনন করানো যায়, ফলে দ্রুত ও ব্যাপক ভিত্তিতে উন্নত জাতের গবাদিপশু তৈরি করা যায়। পাশাপাশি কৃত্রিম প্রজননের মাধ্যমে শুক্রাণু পরীক্ষা করে ভালো মানেরটি ব্যবহার করা যায়, যার ফলে জন্মগত ও বংশগত রোগ প্রতিরোধ করা সম্ভব হয়। বিদেশ থেকে উন্নত জাতের সিমেন অল্প খরচে এনে দেশের বিভিন্ন এলাকায় ব্যবহার করা যায়। এছাড়া নির্বাচিত ষাঁড়ের বীর্য দীর্ঘদিন সংরক্ষণ করে প্রয়োজনমতো ব্যবহার করা সম্ভব। এছাড়া এ পদ্ধতিতে সর্বত্র ষাঁড় পালনের প্রয়োজন হয় না এবং ভ্রাম্যমাণভাবে যেকোনো স্থানে প্রজনন করানো যায়। ষাঁড় ও গাভীর দৈহিক অসামঞ্জস্যতার কারণে দুর্ঘটনার ঝুঁকিও এড়ানো যায়। তাছাড়া কৃত্রিম প্রজননের মাধ্যমে সংকর জাত সৃষ্টি করা সম্ভব, যা অধিক উৎপাদনশীল ও উন্নত মানের হয়ে থাকে।
HSC Agriculture 1st Paper Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
গবাদিপশুর কৃত্রিম প্রজননের সুবিধাসমূহ বিশ্লেষণ করো
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর

উত্তর