রিয়াজের মাশরুম চাষ পদ্ধতি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রিয়াজ ওয়েস্টার মাশরুম চাষ করেন। নিচে মাশরুম চাষের পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো- ১. ওয়েস্টার মাশরুম উৎপাদনের জন্য স্পন ভর্তি সাবস্ট্রেটসহ পিপি ব্যাগ সংগ্রহ করা। ২. ৬৪% কাঠের গুঁড়া, ৩২% গমের ভুসি, ৪% ধানের তুষ মিশ্রণের সাথে সামান্য পরিমাণ চুন এবং পানি মিশানো। ৩. ব্যাগগুলো খড়ের বেড়া বা পাকা মেঝের ঘরে সারিবদ্ধভাবে সাজানো। ৪. ব্যাগের কাটা অংশ, অর্ধচন্দ্রাকৃতির করে কিছু অংশ ফেলে দেওয়া। ৫. ব্যাগগুলো পরিষ্কার পানিতে ২১ – ৩০ মিনিট ডুবিয়ে রাখা। ৬. আধাঘণ্টা উল্টে রেখে অতিরিক্ত পানি ঝরে যেতে দেওয়া। ৭. ব্যাগগুলো কাঠ বা বাঁশের র্যাক/মাচায় স্থাপন করা। ৮. প্রয়োজন হলে পলিথিন ঢেকে ঘরের আর্দ্রতা ৮০% এবং তাপমাত্রা ২৫ – ৩০° সে. রাখা। ৯. ২ – ৩ দিন পর কাটা অংশে সাদা পিন সদৃশ অংশ দেখা দিলে পানি স্প্রে করা। ১০. মাশরুম বড়ো হলে সংগ্রহ করা। অন্য দিক থেকে একইভাবে চেঁছে পানি স্প্রে করলে নতুনভাবে মাশরুম উৎপাদন হয়। একটি ব্যাগ থেকে ৩- ৪ বার মাশরুম সংগ্রহ করা সম্ভব।
HSC Agriculture 1st Paper Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
রিয়াজের মাশরুম চাষ পদ্ধতি ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর