বাংলাদেশের পাট চাষীদের জন্য আসিফের দেখা পদ্ধতিটির উপযোগিতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে আসিফ মামার বাড়িতে রিবন রেটিং পদ্ধতির মাধ্যমে পাট পচানো দেখেছিল। স্বল্প পানিতে পাট পচানোর জন্য রিবন রেটিং একটি টেকসই প্রযুক্তি। বাংলাদেশের পাট চাষিদের জন্য এ পদ্ধতির উপযোগিতা নিচে মূল্যায়ন করা হলো- বাংলাদেশের পাট চাষিরা সাধারণত পানিতে পাট পচিয়ে থাকেন। কিন্তু যে সমস্ত এলাকায় পাট কাটার পর পর্যাপ্ত পানি পাওয়া যায় না সে সমস্ত এলাকার জন্য বাংলাদেশ পাটের গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত রিবন রেটিং প্রযুক্তিটি খুবই উপযোগী। কেননা অপর্যাপ্ত পানিতে সঠিকভাবে পাট না পচলে পাটের আঁশের রং কালো হয়ে যায়, আঁশের শক্তি কমে যায় এবং আঁশের গুণাগুণ নষ্ট হয়। সর্বোপরি বাজার মূল্য কম হয়। কিন্তু রিবন রেটিং পদ্ধতিতে পাট পচনের জায়গা সময় ও পানি কম লাগে। পাটের আঁশের মান উন্নত হয়, কাটিংস থাকে না। এ পদ্ধতিতে ছাল ছাড়ালে পাটকাঠি মজবুত ও শক্ত হয়, এতে জ্বালানির সাশ্রয় হয়। এছাড়াও পাট পচন গর্তের পানি জমিতে জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। সর্বোপরি এ পদ্ধতিতে চাষি দ্রুত লাভবান হতে পারে। পরিশেষে বলা যায়, পাটের আঁশের গুণগত মান সংরক্ষণে রিবন রেটিং একটি লাভজনক পদ্ধতি। তাই বাংলাদেশের সকল চাষিদের আসিফের দেখা এ রিবন রেটিং পদ্ধতি গ্রহণ করা উচিত।
HSC Agriculture 1st Paper Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
বাংলাদেশের পাট চাষীদের জন্য আসিফের দেখা পদ্ধতিটির উপযোগিতা মূল্যায়ন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর