আজিম সাহেবের গৃহীত সিদ্ধান্ত উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে আজিম সাহেব ফসলের কাঙ্ক্ষিত ফলন প্রাপ্তির জন্য বিশুদ্ধ বীজ উৎপাদনের সিদ্ধান্ত নেন। তার গৃহীত এ সিদ্ধান্ত উদ্দীপকের আলোকে নিচে মূল্যায়ন করা হলো- উদ্ভিদের বংশবিস্তারের প্রধান মাধ্যম হলো বীজ। ফসল উৎপাদনে প্রথমেই প্রয়োজন হয় বীজের। ফসল উৎপাদনে যেমন বীজ প্রয়োজন তেমনি ফসল বাড়ানোর জন্য ভালো বীজের প্রয়োজন। ভালো বা বিশুদ্ধ বীজ অধিক ফসল উৎপাদনের অন্যতম শর্ত। বিশুদ্ধ বীজ রোগবালাই, পোকামাকড় ও আগাছামুক্ত হয় যার ফলে উৎপন্ন ফসলে রোগ, পোকামাকড় ও আগাছা বিস্তার কম হয়। উন্নতমানের বীজ উৎপাদিত পণ্যের গুণাগুণ বৃদ্ধি করে এবং অধিক ফসল উৎপন্ন করে। এমনকি ভালো বীজের অঙ্কুরোদগম ক্ষমতা বৈশি হয়, ফলে ফসল উৎপাদন বেশি হয় এবং ফসলের মান বৃদ্ধি পায়। উদ্দীপকে আজিম সাহেব বীজের ঘাটতি, সময়মতো বীজ না পাওয়া 'এমনকি বীজের উচ্চমূল্যের জন্য নিজেই বীজ উৎপাদন করে। এর মাধ্যমে একদিকে তিনি ফসলের কাঙ্ক্ষিত ফলন পাবেন। অন্যদিকে অতিরিক্ত বীজ বাজারে বিক্রি করে আর্থিকভাবেও লাভবান হতে পারবেন। পরিশেষে উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, আজিম সাহেবের বীজ উৎপাদনের সিদ্ধান্তটি যথার্থ ও গুরুত্বপূর্ণ ছিল।
HSC Agriculture 1st Paper Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
আজিম সাহেবের গৃহীত সিদ্ধান্ত উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর