গাভীর কৃত্রিম প্রজনন কী কারণে ব্যর্থ হতে পারে? ব্যাখ্যা করো।
উত্তর: গাভীর কৃত্রিম প্রজনন বিভিন্ন কারণে ব্যর্থ হতে পারে। সিমেন সংগ্রহ থেকে প্রজনন করানো পর্যন্ত প্রতিটি ধাপে দক্ষতার প্রয়োজন হয়; দক্ষতার অভাব হলে প্রজনন সফল হয় না। গাভীর গরমকাল (ঋতুকাল) সঠিকভাবে নির্ণয় করা না গেলে নির্দিষ্ট সময়ে প্রজনন করা সম্ভব হয় না, ফলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। এছাড়া গাভীর গর্ভাবস্থা না বুঝে প্রজনন করালে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে। বীর্য সংরক্ষণ ও পরিবহনে ত্রুটি হলেও কৃত্রিম প্রজনন ব্যর্থ হতে পারে। তাছাড়া এ পদ্ধতির জন্য গবেষণাগার, বিশেষ যন্ত্রপাতি ও দক্ষ লোকের প্রয়োজন হয়।
HSC Agriculture 1st Paper Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
গাভীর কৃত্রিম প্রজনন কী কারণে ব্যর্থ হতে পারে? ব্যাখ্যা করো।
উত্তর