উদ্দীপকে উল্লেখিত উভয় প্রকার সারের মধ্যে ফসল উৎপাদনে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? যথার্থতা যাচাই করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত উভয় প্রকার সারের মধ্যে ফসল উৎপাদনে কোনটি বেশি গুরুত্বপূর্ণ তা নিচে যাচাই করা হলো- অণুজীব সার নাইট্রোজেন সংবন্ধন করতে পারে এবং রাসায়নিক সারে জীবাণু থাকে না এবং বেশি পরিমাণে ব্যবহার করতে হয়। রাসায়নিক সার উদ্ভিদে বেশি পরিমাণে পুষ্টি উপাদন যোগালেও অণুজীব সার ব্যবহার করলে আলাদাভাবে ইউরিয়া সারের প্রয়োজন হয় না। এ সারের উৎপাদন খরচ খুবই কম তাই দামে সস্তা। এটি পরিবেশ বান্ধব ফলে অণুজীব সার ব্যবহারে পরিবেশের ক্ষতি হয় না। স্থানীয়ভাবে এ সার তৈরি করা যায়। অনুর্বর ও বেলে মাটিতে এ সার প্রয়োগের মাধ্যমে ফসল উৎপাদন বাড়ানো যায় যা রাসায়নিক সারে সম্ভব নয়। অণুজীব সার যেমন ট্রাইকোডার্মা উদ্ভিদের মূলে কলোনি তৈরি করে অন্যান্য ক্ষতিকর ছত্রাক থেকে ফসলকে রক্ষা করে। পক্ষান্তরে রাসায়নিক সার সাময়িক মাটির উর্বরতা বৃদ্ধি করলেও তা স্থায়ী হয় না। রাসায়নিক সার ব্যবহারে মাটি ও পানি দূষণ ঘটে। সুতরাং উপরের আলোচনা হতে বুঝা যায় যে, দাম ও পরিবেশ বিবেচনায় ফসল উৎপাদনে অণুজীব সার বেশি গুরুত্বপূর্ণ।
HSC Agriculture 1st Paper Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত উভয় প্রকার সারের মধ্যে ফসল উৎপাদনে কোনটি বেশি গুর…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর

উত্তর