বেলে মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর করার ক্ষেত্রে উল্লিখিত সারটি ভূমিকা রাখতে পারে কী? তোমার উত্তরের সপক্ষে মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সারটি হলো অণুজীব সার। বেলে মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর করার জন্যে অণুজীব সার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বেলে মাটি সাধারণত পানি ও পুষ্টি ধরে রাখতে পারে না। তাই একে দোআঁশ মাটির মতো উর্বর ও উৎপাদনশীল করতে অণুজীব সার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে এর কয়েকটি উদাহরণ দেওয়া হলো- ১. জৈব পদার্থ বৃদ্ধি করে: অণুজীব (ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি) জৈব পদার্থ পচিয়ে হিউমাস তৈরি করে। হিউমাস মাটিকে ঝুরঝুরে ও দোআঁশের মতো গঠন দেয়। ২. পানি ধারণ ক্ষমতা বাড়ায়: হিউমাস ও অণুজীবের কার্যকলাপে মাটির কণাগুলো একত্রিত হয়। ফলে বেলে মাটির পানি ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি পায়। ৩ পুষ্টি উপাদান সরবরাহ: Rhizobium বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন স্থির করে। Azotobacter মাটিতে নাইট্রোজেন যোগ করে। Bacillus ফসফরাস সহজলভ্য করে। এতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং দোআঁশ মাটির মতো পুষ্টিসমৃদ্ধ হয়। ৪. মাটির গঠন উন্নত করে কিছু ছত্রাক যেমন- মাইকোরাইজা মাটির কণাগুলোকে সংযুক্ত করে মাটির গঠন উন্নত করে। সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায় যে, বেলে মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর করার জন্যে অণুজীব সার ভূমিকা রাখে।
HSC Agriculture 1st Paper Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
বেলে মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর করার ক্ষেত্রে উল্লিখিত সারটি ভূমি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর