উদ্দীপকে উল্লেখিত পোকাটির জীবনচক্র ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক্ষে উল্লিখিত পোকাটি হলো রেশম পোকা। নিচে রেশম পোকার জীবনচক্র ব্যাখ্যা করা হলো- ১. ডিম: রেশম গুটি সাধারণ তাপমাত্রায় রেখে দিলে ১১-১২ দিন পর গুটি কেটে স্ত্রী ও পুরুষ মথ বের হয়ে আসে এবং তারা পরস্পর যৌন মিলনে লিপ্ত হয়। সঙ্গমের পর স্ত্রী মথকে ছেড়ে দেওয়ার অল্প সময় পরেই ডিম পাড়তে শুরু করে। সাধারণত একটি পূর্ণাঙ্গ স্ত্রী মথ ৩৫০০-৫০০০ টি ডিম পাড়ে। এরা গাদা করে ডিম পেড়ে থাকে। ডিম পাড়ার জন্য স্ত্রী মথকে "সাদা কাগজের উপর রাখতে হয় এবং ডিমগুলোকে ঢাকনা দ্বারা ঢেকে রাখতে হয়। ২. লার্ভা বা পলু: ডিম পাড়ার ৯-১২ দিন পরে ডিম ফুটে লার্ভা বা পলু বের হয়। সদ্য বের হওয়া লার্ভা বা পলু দেখতে কালো রঙের' এবং লম্বা প্রায় ৩ মি.মি.। এরপর লার্ভা ৬-৮ দিনে দেহের চারদিকে সুতার আবরণ (কোকুন) তৈরি করে পিউপায় পরিণত হয়। ৩. পিউপা বা পুত্তলী: পুত্তলী গুটির মধ্যে প্রায় নিশ্চিত অবস্থায় থাকে। এ অবস্থায় দেহের মধ্যে নানা রকম পরিবর্তন ঘটতে থাকে। ৯-১৪ দিন পর পিউপা পূর্ণাঙ্গ মথে রপান্তরিত হয়। সাধারণত সকাল বেলার দিকে কোকুনের একপ্রান্ত কেটে পূর্ণাঙ্গ মথ বেরিয়ে আসে। ৪. পূর্ণাঙ্গ মথ: পূর্ণাঙ্গ পুরুষ ও স্ত্রী মথ কোকুন থেকে বের হওয়ারপর পরই সংগমে লিপ্ত হয়। একটি পুরুষ মথ একদিনে ২-৩টি স্ত্রী মথের সাথে সংগম করতে পারে। এরা কোনো খাদ্য গ্রহণ করে না এবং মাত্র দু' তিন দিন বেঁচে থাকে।
HSC Agriculture 1st Paper Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত পোকাটির জীবনচক্র ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর