উদ্দীপকে উল্লেখিত পোকাটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পোকাটি হলো রেশম পোকা। নিচে রেশম পোকার অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করা হলো- রেশম পোকা হতে রেশমি সুতা ও মূল্যবান রেশমি বস্ত্র পাওয়া যায়। রেশম সুতা দ্বারা উন্নতমানের রেশমি কাপড় হয়। এ কাপড় অতি মূল্যবান ও আরামদায়ক। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ৬ লক্ষ লোক এ রেশম চাষের সাথে জড়িত। বাংলাদেশে বেকারত্ব দূর করার জন্য রেশম পোকার চাষ সবচেয়ে সহজ ও স্বল্প পুঁজির একটি ব্যবসা। এতে মাঠে ও ঘরে গোটা পরিবারের সকল লোকের কর্মসংস্থান হয়। রেশম গুটি সিদ্ধ করে তন্তু ছাড়িয়ে নেওয়ার পর মৃত পশুগুলোকে হাঁস-মুরগি ও মাছের খাদ্য হিসেবে এবং পশুর মল জৈব সার হিসেবে ব্যবহার করা যায়। শুধু তাই নয় সাবান তৈরিতেও রেশম কীট থেকে আহরিত তৈল ব্যবহৃত হয়। রেশম সুতা অপারেশনের কাজে ব্যবহৃত হয় এবং তুঁত গাছের ডালপালা জ্বালানি, ফল থেকে জ্যাম, জেলি, ছাল থেকে কাগজ তৈরি করা যায়। এছাড়াও, তন্তু আহরণের পর উচ্ছিষ্ট ছোবড়া থেকে সার্টিন তৈরি হয়। এরপরও বিশেষ বুনন প্রক্রিয়ায় কুর্সি কাটা দ্বারা গুটি থেকে কাপড় তৈরি করা যায়। বয়নকালের বিভিন্ন বর্জ্য পুনরায় ব্যবহার করে কাপড় ও কার্পেট তৈরি করা যায়। অতএব, উপরে বিশ্লেষিত আলোচনা থেকে একথা স্পষ্টতই বলা যায় যে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে রেশম পোকার গুরুত্ব অপরিসীম।
HSC Agriculture 1st Paper Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত পোকাটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর