চিত্রে প্রদর্শিত পোকাটি চাষের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে চিত্রে প্রদর্শিত পোকাটি হলো রেশম পোকা। রেশম পোকা চাখের অর্থনৈতিক গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো- রেশম চাষ করে রেশম সুতা তৈরি করা হয়। রেশম সুতা কিছুটা আর্দ্রতা ধারণ করতে পারে বলে এ সুতার তৈরি বস্ত্র শীত, গ্রীষ্ম উভয় ঋতুতেই ব্যবহার করা হয়। রেশমি সুতা বিদ্যুৎ অপরিবাহী বলে এ সুতা দিয়ে বৈদ্যুতিক তারের ইনসুলেটর আবরণী তৈরি করা হয়। রেশমি সুতা সার্জিক্যাল সুতা হিসেবে অস্ত্রোপচারের সময়ে ব্যবহার করা হয়। রেশমি সুতার তৈরি কাপড় বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। রেশম উৎপাদনকারী ফার্ম বা কলকারখানায় চাকরি করে অনেকের কর্মসংস্থান হয় ও বেকার সমস্যার কিছুটা সমাধান হয়। রেশম চাষের দ্বারা ঘরে বসে গৃহিণীরাও অল্প পরিশ্রমে ও অল্প পুঁজি বিনিয়োগ করে প্রচুর অর্থ উপার্জন করে সংসারের সচ্ছলতা আনতে পারে। পিউপার দেহ নিঃসৃত তেল ও দেহাবশেষ হাঁস-মুরগির খাদ্য ও জমির সার হিসেবে কাজে লাগে। উপর্যুক্ত আলোচনা থেকে দেখা যায়, রেশম পোকা চাষ অর্থনৈতিকভাবে খুবই গুরুত্ব বহন করে।
HSC Agriculture 1st Paper Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
চিত্রে প্রদর্শিত পোকাটি চাষের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর