"ফসল নির্বাচনে আবহাওয়া ও জলবায়ুর অবস্থা বিবেচনা করতে হবে”- পরানকে দেয়া উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শটি যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে কৃষি কর্মকর্তার পরামর্শটি হলো “ফসল নির্বাচনে আবহাওয়া ও জলবায়ু বিবেচনা করতে হবে"। নিচে পরামর্শটির যথার্থতা বিশ্লেষণ করা হলো- আবহাওয়া ও জলবায়ুর উপাদানের মধ্যে তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুর আর্দ্রতা, তুষারপাত ইত্যাদি উল্লেখযোগ্য। আমরা জানি, ফসল উৎপাদনের দুটি মৌসুম রয়েছে; যথা- খরিফ ও রবি মৌসুম। খরিফ মৌসুমে বৃষ্টিপাত বেশি হয়, তাপমাত্রা ও বায়ুর আর্দ্রতা বেশি থাকে। এছাড়াও দিনের দৈর্ঘ্য বেশি থাকে। আবার রবি মৌসুমে তাপমাত্রা, বৃষ্টিপাত ও বায়ুর আর্দ্রতা কম থাকে। দিনের দৈর্ঘ্য রাত অপেক্ষা ছোটো থাকে। এজন্য রবি মৌসুমের ফসল খরিফ মৌসুমে চাষ করলে ভালো ফলন হয় না। আবার খরিফ মৌসুমের ফসলও রবি মৌসুমে চাষ করলে ফলন ভালো হয় না। কারণ প্রত্যেকটা মৌসুমের বিদ্যমান আবহাওয়া ও জলবায়ুর বৈশিষ্ট্য ঐ মৌসুমের ফসলের জন্য উপযুক্ত। যেমন- সরিষা, মুলা, টমেটো, ফুলকপি এগুলো রবি মৌসুমের ফসল কারণ এগুলো চাষে কম তাপমাত্রা, কম বৃষ্টিপাত ও কম আর্দ্রতা প্রয়োজন। এসব ফসল খরিফ মৌসুমে চাষ করলে এগুলোর ভালো ফলন পাওয়া যাবে না। আবার, পাট, ভুট্টা, মাষকলাই, কাউন ইত্যাদি হলো খরিফ মৌসুমের ফসল। এগুলোর ভালো ফলন রবি মৌসুমে চাষ করলে পাওয়া সম্ভব নয়। অতএব, উপরোক্ত আলোচনা থেকে একথা স্পষ্টভাবেই বলা যায় যে, ফসল নির্বাচনে আবহাওয়া ও জলবায়ু বিবেচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ কৃষি কর্মকর্তার উক্তিটি খুবই যথার্থ ও যুক্তিপূর্ণ।
HSC Agriculture 1st Paper Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
"ফসল নির্বাচনে আবহাওয়া ও জলবায়ুর অবস্থা বিবেচনা করতে হবে”- পরানকে …
উদ্দীপক
উত্তর
উত্তর

উত্তর
উত্তর