রাইজোবিয়াম জীবাণু সারের উৎপাদন পদ্ধতি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রাইজোবিয়াম জীবাণু সার উৎপাদন পদ্ধতি নিচে ব্যাখ্যা করা হলো- ১. স্ট্রেইন নির্বাচন: রাইজোবিয়াম স্ট্রেইন শিম জাতীয় উদ্ভিদের শিকড়ের সুস্থ, সতেজ ও লাল বর্ণের নডিউল থেকে সংগ্রহ করে পরীক্ষাগারে স্টক কালচার তৈরি করা হয়। বিশেষ কতকগুলো বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে নিশ্চিত স্ট্রেইন নির্বাচন করা হয়। ২. আবাদ মাধ্যমে: কঠিন ও তরল এই দুই ধরনের আবাদ মাধ্যমে জীবাণুসার তৈরি করা হয়। কঠিন আবাদ মাধ্যমের মধ্যে রয়েছে-পীট মাটি, কাঠের গুঁড়া ও ছাই। জীবাণুসারে জীবাণু দীর্ঘদিন যাবৎ টিকে থাকে। ব্যবহারের সুবিধা বিবেচনায় আবাদ মাধ্যমের যথেষ্ট পানি ধারণ ক্ষমতা ও প্রচুর পরিমাণ কার্বন-থাকতে হবে। তরল মাধ্যমটি ১৫ পাউন্ড চাপে ১২০০ সে. তাপমাত্রায় শোধন করা হয় এবং নির্বাচিত জীবাণু জন্মানো হয়। ৩. পীট প্রস্তুতকরণ: পীট মাটি শুকিয়ে গুঁড়া করে pH ৬.৫ – ৭.০ এ সমন্বয় করা হয়। এরপর অটোক্লেভ ও গামা রেডিয়েশন দিয়ে জীবাণুমুক্ত করে রাইজোবিয়ামের তরল কালচারের সঙ্গে মিশিয়ে নির্দিষ্ট সময় সংরক্ষণ করা হয়। ৪. অণুজীব সার তৈরি: জীবাণুমুক্ত পলিথিন প্যাকেটে ১০০ গ্রাম পীটের সঙ্গে ৪০ মি.লি. রাইজোবিয়াম ব্রথ মিশিয়ে ইনকিউবেটরে ১৫ দিন ১৫° C তাপমাত্রায় রাখা হয়। পরে এটি বীজের সঙ্গে মিশিয়ে সার হিসেবে ব্যবহৃত হয়।
HSC Agriculture 1st Paper Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
রাইজোবিয়াম জীবাণু সারের উৎপাদন পদ্ধতি ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর