দেশের বর্তমান প্রেক্ষাপটে রিবন রেটিং পদ্ধতির গুরুত্ব মূল্যায়ন করো।
উত্তর: বাংলাদেশে বর্তমানে পাট পচানোর জন্য পানির অভাব লক্ষণীয়। এ অবস্থায় পাট পচানোর জন্য রিবন রেটিং পদ্ধতির গুরুত্ব নিচে মূল্যায়ন করা হলো- ১. রিবন রেটিং-এর কাজ বড়ো বড়ো মাটির চাড়িতে বসিয়ে করা যায়। এ পদ্ধতিতে পাটের আঁশ বের করার ফলে সীমিত পানি দ্বারা অনেক পাট পচানো যায়। মাত্র দুই সপ্তাহের মধ্যে (স্বল্প সময়ে) পাট পচে আঁশ ধুয়ে নেওয়ার উপযোগী হয়। এতে সময় সাশ্রয় হয়। ২. রিবন রেটিং পদ্ধতিতে পাট পচনের ফলে পাটে কাটিং হয় না, অর্থাৎ গোড়ার ছাল শক্ত থাকে না, ছালযুক্ত থাকে না। ৩. এক বিঘা (৩৩ শতক) জমির পাটের ছাল ছাড়াতে ৪ শ্রমিকের প্রয়োজন হয়। -৬ জন ৪. এ পদ্ধতিতে পাট পচনের জন্য জমির পাশেই বা ছোটো ডোবা রক্ষণাবেক্ষণ করে সহজেই পাটের ছালগুলো রিং আকারে বেঁধে পানিতে ডুবিয়ে পচানো যায়। ৫. এ পদ্ধতির মাধ্যমে পাটের ছাল পচানোর প্রক্রিয়া পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত। ৬. উন্নতমানের আঁশ পাওয়া যায়, ফলে আঁশের বাজার দর বেশি থাকে। সুতরাং উপরের আলোচনা থেকে বোঝা যায় যে, পাট পচানোর রিবন রেটিং পদ্ধতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Agriculture 1st Paper Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Agriculture 1st Paper · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
দেশের বর্তমান প্রেক্ষাপটে রিবন রেটিং পদ্ধতির গুরুত্ব মূল্যায়ন করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর