উদ্দীপকে মমিনুলের সততায় কোন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মমিনুলের সততায় সামাজিক প্রতিষ্ঠান ধর্মের প্রতিফলন ঘটেছে। নিম্নে তা ব্যাখ্যা করা হল : ধর্ম একটি মৌল ও সর্বজনীন সামাজিক প্রতিষ্ঠান। বাংলা ধর্ম শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত থেকে যার অর্থ হচ্ছে ধারণ করা। ধর্ম হচ্ছে এক বিশেষ শক্তি যা মানুষের সমগ্র জীবনকে ধারন এবং পরিচালনা করে। স্রষ্টার প্রতি বিশ্বাস এবং কিছু বিধি-বিধান মেনে চলা যা মানুষের আচার-আচরণকে নিয়ন্ত্রণ করে ও পরিচালনা করে। এই বিশ্বাস মানুষের চেয়ে অধিকতর শক্তিসম্পন্ন অতিপ্রাকৃত শক্তিকে কেন্দ্র করে আবর্তিত হয়। ধর্ম সমাজে সম্প্রীতি স্থাপন, সামাজিক নিয়ন্ত্রণ ও আত্মমানবতার সেবাসহ ইতিবাচক আদর্শ ও মূল্যবোধ গঠনের সহায়তা করে। উদ্দীপকের রাজস্ব কর্মকর্তা মমিনুল হকের আচরণে ধর্মীয় বিশ্বাস প্রতিফলিত হয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রত্যেক ব্যক্তিকে মৃত্যু পরবর্তী সময়ে তার দ্বারা সম্পাদিত কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। সেই বিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে তিনি বিপুল ঘুষের প্রস্তাবে রাজি না হয়ে বরং তিনি সৎ জীবন যাপন করছেন। তাই বলা যায়, উদ্দীপকে মমিনুলের সততায় সামাজিক প্রতিষ্ঠান ধর্মের প্রতিফলন ঘটেছে।
HSC Social Work 2nd Paper Chapter 4: সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 4: সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা · সৃজনশীল
উদ্দীপকে মমিনুলের সততায় কোন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিফলন ঘটেছে? ব…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর