উচ্চ আদালত ও নিম্ন আদালত কী? বুঝিয়ে লেখো।
উত্তর: দেশের সর্বোচ্চ স্তরে যে আদালত বিদ্যমান তাকে উচ্চ আদালত বা সুপ্রীম কোর্ট বলে। এ আদালত মধ্যম স্তরের আদালতের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ও বিচার করে। জনগণ মৌলিক অধিকার রক্ষার প্রশ্নে এই আদালতে রিট জারি করতে পারে। অন্যদিকে নিম্ন আদালত মূলত দৈনন্দিন জীবনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের বিচার কাজ পরিচালনা করে। এটি আবার দুই রকম হয়, যেমন- ফৌজদারি আদালত ও দেওয়ানি আদালত। ফৌজদারি আদালতে হত্যা, খুন, ডাকাতি, ইত্যাদি বিবাদের বিচার হয়। অন্যদিকে দেওয়ানি আদালত নাগরিক অধিকার ও সম্পত্তি সংক্রান্ত বিরোধের বিচার করে।
HSC Social Work 2nd Paper Chapter 4: সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 4: সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা · সৃজনশীল
উচ্চ আদালত ও নিম্ন আদালত কী? বুঝিয়ে লেখো।
উত্তর
