শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সামাজিক সমস্যা প্রতিরোধের মাধ্যম হিসেবে কোন প্রতিষ্ঠানকে উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে সামাজিক সমস্যা প্রতিরোধের মাধ্যম হিসেবে গণমাধ্যমকে উল্লেখ করা হয়েছে। সমাজবিজ্ঞানের অন্যতম একটি প্রত্যয় হলো গণমাধ্যম। সাধারণ অর্থে গণমাধ্যম বলতে জনগণের সাথে যোগাযোগের মাধ্যমকে বোঝায়। অন্যভাবে বলা যায়, কোনো ব্যক্তি বিশেষ বা প্রতিষ্ঠান যখন কোনো তথ্য, সংবাদ, চিত্র ইত্যাদি সর্বসাধারণের অবগতি বা জানানোর জন্য বৃহৎ আকারে প্রচার করে তখন তাকে গণমাধ্যম বলা হয়। সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, ফেসবুক, টুইটার ইত্যাদি গণমাধ্যমের উদাহরণ। উদ্দীপকের কাঠামোতে সামাজিক সমস্যা প্রতিরোধের মাধ্যম হিসেবে সংবাদপত্র, টেলিভিশন, চলচ্চিত্র, বেতার, স্যাটেলাইট, ইন্টারনেট প্রভৃতি উল্লেখ করা হয়েছে। আর এ মাধ্যমগুলো উপরে বর্ণিত গণমাধ্যমের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকে গণমাধ্যমকেই নির্দেশ করা হয়েছে।

HSC Social Work 2nd Paper Chapter 4: সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · Chapter 4: সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা · সৃজনশীল

উদ্দীপকে সামাজিক সমস্যা প্রতিরোধের মাধ্যম হিসেবে কোন প্রতিষ্ঠানকে উ…

উদ্দীপক

কাঠামোটি লক্ষ কর— question image

Dhaka · 2019

উত্তর

অপুষ্টি হলো খাদ্যের গুণগত ও পরিমাণগত ভারসাম্যহীনতার ফলে সৃষ্ট নেতিবাচক পরিস্থিতি।

উত্তর

প্রতিষ্ঠান হলো কতগুলো কার্যাবলির একটি সমন্বিত রূপ। প্রতিষ্ঠান বলতে সাধারণত কতগুলো প্রতিষ্ঠিত কার্যাবলিকে বোঝায়। আর এ কার্যাবলি সংঘবদ্ধভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। প্রচলিত বিধি, কর্মপদ্ধতি বা সামাজিক ব্যক্তিসমূহের মধ্যে প্রতিষ্ঠিত সম্পর্কের রীতিই প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

উত্তর

উদ্দীপকে সামাজিক সমস্যা প্রতিরোধের মাধ্যম হিসেবে গণমাধ্যমকে উল্লেখ করা হয়েছে। সমাজবিজ্ঞানের অন্যতম একটি প্রত্যয় হলো গণমাধ্যম। সাধারণ অর্থে গণমাধ্যম বলতে জনগণের সাথে যোগাযোগের মাধ্যমকে বোঝায়। অন্যভাবে বলা যায়, কোনো ব্যক্তি বিশেষ বা প্রতিষ্ঠান যখন কোনো তথ্য, সংবাদ, চিত্র ইত্যাদি সর্বসাধারণের অবগতি বা জানানোর জন্য বৃহৎ আকারে প্রচার করে তখন তাকে গণমাধ্যম বলা হয়। সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, ফেসবুক, টুইটার ইত্যাদি গণমাধ্যমের উদাহরণ। উদ্দীপকের কাঠামোতে সামাজিক সমস্যা প্রতিরোধের মাধ্যম হিসেবে সংবাদপত্র, টেলিভিশন, চলচ্চিত্র, বেতার, স্যাটেলাইট, ইন্টারনেট প্রভৃতি উল্লেখ করা হয়েছে। আর এ মাধ্যমগুলো উপরে বর্ণিত গণমাধ্যমের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকে গণমাধ্যমকেই নির্দেশ করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে নির্দেশিত প্রতিষ্ঠান গণমাধ্যমের মাধ্যমে আমাদের সমাজে বিদ্যমান বিভিন্ন সামাজিক সমস্যা দূর করা সম্ভব । আমাদের সমাজে জনসংখ্যা সমস্যা, কুসংস্কার, বাল্যবিবাহ, যৌতুক, মাদকাসক্তি, দুর্নীতি, নারী নির্যাতন প্রভৃতিসহ বিভিন্ন সামাজিক সমস্যা বিদ্যমান। এ সমস্যাগুলো আমাদের সামাজিক উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর এসব সামাজিক সমস্যা সম্পর্কে গণসচেতনতা ও জনমত সৃষ্টির মাধ্যমে গণমাধ্যম সমস্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উদ্দীপকের কাঠামোতে সংবাদপত্র, টেলিভিশন, চলচ্চিত্র, বেতার, স্যাটেলাইট, ইন্টারনেট প্রভৃতির উল্লেখ রয়েছে। গণমাধ্যম হিসেবে বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিন সামাজিক সমস্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সমাজের কোনো অসংগতি, অপকর্ম, বিভিন্ন অপরাধ, দুর্নীতি ইত্যাদি বিষয়ে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেলিভিশন সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় গণমাধ্যম। বিনোদনমূলক নানা অনুষ্ঠানের পাশাপাশি সমাজের নানারকম অপরাধমূলক কার্যকলাপের সচিত্র প্রতিবেদন, অনুসন্ধানমূলক তথ্য উপস্থাপনে টেলিভিশন চ্যানেলগুলোর অবদান অনস্বীকার্য। এসব সংবাদের ফলে সরকারি বা বেসরকারি পর্যায়ে সংশ্লিষ্ট সমস্যা সমাধান বা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়, যা সমস্যা সমাধানে সহায়ক ভূমিকা রাখে। উদাহরণস্বরূপ ইটিভি (ETV)-এর 'একুশের চোখ', ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের 'তালাশ', যমুনা টেলিভিশনের ৩৬০° প্রভৃতি অনুষ্ঠানের কথা বলা যায়। বেতার গণমাধ্যম হিসেবে নানা ধরনের তথ্যমূলক সংবাদ, যাত্রা, নাটক, আলোচনা, বক্তৃতা প্রচার করে যা শ্রোতাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। এছাড়া সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে চলচ্চিত্র তৈরি করা হয়। বিশেষ করে অপরাধমূলক যেসব চলচ্চিত্র তৈরি হয়ে থাকে সেগুলো সাধারণ জনগণকে ভালো কাজে উৎসাহিত করার পাশাপাশি খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে। সামাজিক সমস্যা প্রতিরোধে বিভিন্ন প্রকাশনা সংস্থার ভূমিকাও কম নয়। যেকোনো সমাজবিরোধী বিষয়ে লেখকের বক্তব্যও সামাজিক পরিবর্তনে বড় ভূমিকা পালন করে। এভাবে গণমাধ্যম বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে। উপরের আলোচনা থেকে তাই বলা যায়, আমাদের সমাজে বিদ্যমান জনসংখ্যা সমস্যা, বাল্যবিবাহ, কুসংস্কার, নারী নির্যাতন, যৌতুক, কিশোর অপরাধ, দুর্নীতিসহ প্রায় সব সমস্যা সম্পর্কে অনুসন্ধান চালানো, এগুলোর বিরুদ্ধে জনমত গঠন, সমস্যা মোকাবিলায় করণীয় প্রভৃতি প্রচারের মাধ্যমে গণমাধ্যম সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখে।
HSCSocial Work 2nd PaperChapter 4: সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আব্দুল জলিল তিন সন্তানের জনক। বড় ছেলে চাকুরি করে এবং অন্য দুই ছেলে স্থানীয় কলেজে লেখাপড়া করে। কিছুদিন পূর্বে বড় ছেলের বিয়ে দেন। কিন্তু চাকুরি করার কারণে আব্দুল জলিল এর বড় ছেলে তার স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করেন এবং গ্রামে মা-বাবার জন্য টাকা পাঠান।

Chittagong · 2017

ক
ইংরেজি "Family" শব্দটি কোন শব্দ থেকে গৃহীত হয়েছে?
খ
বিবাহ কাকে বলে?
গ
উদ্দীপকে আব্দুল জলিলের বড় ছেলের পরিবারটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ
বাংলাদেশে উক্ত পরিবারের গুরুত্ব আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিবাহ কাকে বলে?

বিবাহ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইংরেজি "Family" শব্দটি কোন শব্দ থেকে গৃহীত হয়েছে?

ইংরেজি "Family" শব্দটি কোন শব্দ থেকে গৃহীত হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিল্পবিপ্লবের পর স্বামী-স্ত্রীর কর্মব্যস্ততার কারণে পারিবারিক বন্ধন অনেক শিথিল হয়ে পড়ছে। শিশুদের বাবা-মা একদম সময় দিতে পারে না বলে শিশুদের মাঝে অসংযত আচরণ, কুপ্রবৃত্তি ও অমানবিক আচরণ বৃদ্ধি পাচ্ছে। আজকাল শিশুরা টিভির ধর্মীয় বা শিক্ষামূলক অনুষ্ঠান দেখতে পছন্দ করে না, বরং তারা বিদেশি চ্যানেল, ফেসবুক, ইন্টারনেট, মোবাইল ও চ্যাট করতে পছন্দ করে। বাবা-মার অনুপস্থিতি ও নিয়ন্ত্রণহীনতার কারণেই কিশোর অপরাধ ও কিশোর মাদকসেবীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যা সামাজিক সমস্যা সৃষ্টি করছে।

Dhaka · 2017

ক
"প্রতিষ্ঠান হল সেসব প্রতিষ্ঠিত কর্মপদ্ধতি, যেগুলোর মাধ্যমে গোষ্ঠীর কার্যকলাপের বৈশিষ্ট্য সূচিত হয়।"- কে বলেছেন?
খ
আইন প্রয়োগকারী সংস্থা বলতে কী বোঝ?
গ
অনুচ্ছেদে শিশুদের উল্লিখিত আচরণ নিয়ন্ত্রণে কোন প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের সমস্যা সমাধানে আধুনিক প্রযুক্তি কীভাবে ভূমিকা রাখতে পারে? সুপারিশ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.আইন প্রয়োগকারী সংস্থা বলতে কী বোঝ?

আইন প্রয়োগকারী সংস্থা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."প্রতিষ্ঠান হল সেসব প্রতিষ্ঠিত কর্মপদ্ধতি, যেগুলোর মাধ্যমে গোষ্ঠীর কার্যকলাপের বৈশিষ্ট্য সূচিত হয়।"- কে বলেছেন?

"প্রতিষ্ঠান হল সেসব প্রতিষ্ঠিত কর্মপদ্ধতি, যেগুলোর মাধ্যমে গোষ্ঠীর কার্যকলাপের বৈশিষ্ট্য সূচিত হয়।"- কে বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গণমাধ্যম বিষয়ে শ্রেণিকক্ষে পাঠদানের এক পর্যায়ে শিক্ষক গণমাধ্যম বিষয়ক আলোচনা করেন। গণমাধ্যম জনগণের নিকট প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তথ্য সরবরাহ করে। জনগণ সরাসরি তা দেখতে, শুনতে ও পড়তে পারেন। তিনি কিছু গণমাধ্যমের উদাহরণ দেন। যেমন- রেডিও, টিভি, চলচ্চিত্র, সঙ্গীত ইত্যাদি। এসব মাধ্যমসমূহ জনমত গঠনে সহায়তা করে।

Rajshahi · 2018

ক
"ধর্ম হলো অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস"- এটি কার উক্তি?
খ
উচ্চ আদালত ও নিম্ন আদালত কী? বুঝিয়ে লেখো।
গ
উদ্দীপকে ইঙ্গিতকৃত গণমাধ্যমের প্রকারভেদ উল্লেখপূর্বক ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বিবৃত উদাহরণসমূহ কী প্রক্রিয়ায় জনমত গঠনে সহায়তা করে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.উচ্চ আদালত ও নিম্ন আদালত কী? বুঝিয়ে লেখো।

উচ্চ আদালত ও নিম্ন আদালত কী? বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."ধর্ম হলো অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস"- এটি কার উক্তি?

"ধর্ম হলো অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস"- এটি কার উক্তি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশে উক্ত পরিবারের গুরুত্ব আলোচনা করো।উদ্দীপকে আব্দুল জলিলের বড় ছেলের পরিবারটি কোন ধরনের? ব্যাখ্যা করো।বিবাহ কাকে বলে?ইংরেজি "Family" শব্দটি কোন শব্দ থেকে গৃহীত হয়েছে?উদ্দীপকের সমস্যা সমাধানে আধুনিক প্রযুক্তি কীভাবে ভূমিকা রাখতে পারে? সুপারিশ দাও।অনুচ্ছেদে শিশুদের উল্লিখিত আচরণ নিয়ন্ত্রণে কোন প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে? ব্যাখ্যাআইন প্রয়োগকারী সংস্থা বলতে কী বোঝ?"প্রতিষ্ঠান হল সেসব প্রতিষ্ঠিত কর্মপদ্ধতি, যেগুলোর মাধ্যমে গোষ্ঠীর কার্যকলাপের বউদ্দীপকে বিবৃত উদাহরণসমূহ কী প্রক্রিয়ায় জনমত গঠনে সহায়তা করে? বিশ্লেষণ করো।উদ্দীপকে ইঙ্গিতকৃত গণমাধ্যমের প্রকারভেদ উল্লেখপূর্বক ব্যাখ্যা করো।উচ্চ আদালত ও নিম্ন আদালত কী? বুঝিয়ে লেখো।"ধর্ম হলো অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস"- এটি কার উক্তি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।