সামাজিক প্রতিষ্ঠান হিসেবে উদ্দীপকে উল্লেখিত বিষয়টির ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ সামাজিক প্রতিষ্ঠানটির নাম বিবাহ। সার্বজনীন রীতি বিবাহ সামাজিক প্রতিষ্ঠান হিসেবে সমাজে বহুবিধ ভূমিকা রাখে। সমাজের মৌলিক প্রতিষ্ঠান পরিবার গঠনের মূল ভিত্তি বিবাহ। সমাজে বিবাহের ভূমিকা নিম্নরূপ- ১. পরিবার গঠন: সমাজের ক্ষুদ্রতম একক এবং সর্বপ্রাচীন প্রতিষ্ঠান পরিবার গঠনের অন্যতম পূর্বশর্ত বিবাহ। বিবাহের মাধ্যমেই পরিবার গঠনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ২. সামাজিক সম্পর্ক সৃষ্টি: বিবাহ সামাজিক সম্পর্কের অন্যতম ভিত্তি। বিবাহের মাধ্যমে স্ত্রী ও স্বামীর পরিবারের মধ্যে সামাজিক সম্পর্ক স্থাপিত হয়। ৩. সন্তান উৎপাদন: বৈধ উপায়ে সন্তান জন্মদানের জন্য বিবাহ অপরিহার্য। বিবাহ সমাজস্বীকৃতভাবে সন্তানের সামাজিক মর্যদা নির্ধারণ করে। ৪. নৈতিক অধঃপতন প্রতিরোধ: বিবাহ পুরুষ ও স্ত্রীর মৌল চাহিদার পূরণ ঘটানোর সমাজ স্বীকৃত উপায়। বিবাহের মাধ্যমে নিয়ন্ত্রিত যৌনাচার সমাজে নৈতিক অধঃপতন প্রতিরোধ করে। ৫. সামাজিক অনাচার প্রতিরোধ: বিবাহের অন্যতম প্রধান ভূমিকা হলো মাদকাসক্তি, পতিতাবৃত্তি, নৈতিক অবক্ষয়সহ নানাবিধ সামাজিক অনাচার প্রতিরোধ। ৬. অন্যান্য: এছাড়াও বিবাহ সমাজে গঠনমূলক পরিবেশ সৃষ্টি, উত্তরাধিকার নিশ্চিতকরণ, কর্তব্য নির্ধারণ, সামাজিক শিক্ষাদান, সমাজের স্থায়িত্ব রক্ষা ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সর্বোপরি, সুস্থ সামাজিক ও ভারসাম্য সামাজিক জীবনের অভ্যাস গড়ে তুলতে বিবাহের ভূমিকা অনস্বীকার্য।
HSC Social Work 2nd Paper Chapter 4: সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 4: সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা · সৃজনশীল
সামাজিক প্রতিষ্ঠান হিসেবে উদ্দীপকে উল্লেখিত বিষয়টির ভূমিকা বিশ্লেষণ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর