উদ্দীপকে বর্ণিত বিষয়টির ভূমিকা উন্নয়নে সমাজকর্মীর ভূমিকা আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয় তথা বিবাহের ভূমিকার উন্নয়নে সমাজকর্মীর ভূমিকা অপরিসীম। পরিবার গঠনের অন্যতম হাতিয়ার হলো বিবাহ। সুষ্ঠু ও বৈধ বিবাহ সম্পন্ন হওয়ার ক্ষেত্রে একজন সমাজকর্মী সাহায্যকারী হিসেবে কাজ করতে পারেন। কারণ বিবাহ হলো মানবসমাজকে নিয়ন্ত্রণ করার বৈধ উপায়; যা সমাজকে অনেক অনাচার ও অনৈতিক কাজ থেকে রক্ষা করে। এ বিষয়ে সমাজকর্মী সাধারণ জনগণকে উদ্বুদ্ধ (Motivate) করতে পারেন। সমাজে গড়ে ওঠা পারস্পরিক সম্পর্কের পেছনে বিবাহের ভূমিকা অপরিসীম। এছাড়া একজনের প্রতি অন্যের যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে সে ক্ষেত্রে বিবাহ একটি যোগসূত্র হিসেবে কাজ করে। এসব বিষয় জনগণকে সচেতন করার ক্ষেত্রে সমাজকর্মীর ভূমিকা রয়েছে। পরিবার সমাজের অতি ক্ষুদ্র সংগঠন হলেও এর কার্যাবলির গুরুত্ব সবচেয়ে বেশি। কেননা একটি সুস্থ পরিবারই তৈরি করতে পারে একটি সুস্থ সমাজ, যা দেশ ও জাতির কল্যাণে বড় ভূমিকা পালন করতে পারে। উপরের আলোচনা থেকে তাই বলা যায়, বিবাহের ভূমিকা উন্নয়নে একজন সমাজকর্মীর ভূমিকা অপরিসীম।
HSC Social Work 2nd Paper Chapter 4: সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 4: সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়টির ভূমিকা উন্নয়নে সমাজকর্মীর ভূমিকা আলোচনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর