গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয় কেন?
উত্তর: সমাজের সামগ্রিক চিত্র গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ পায় বলে গণমাধ্যমকে বলা হয় সমাজের দর্পণ। গণমাধ্যমেই সমাজের ভালো-মন্দ, নিয়ম-অনিয়ম প্রভৃতি প্রকাশ পায়। গণমাধ্যমগুলো শুধু সংবাদ পরিবেশন করে তা নয়, এটি জাতীয় সমস্যাদির ওপর মতামত ব্যক্ত করে জনগণের দৃষ্টি আকর্ষণ করে। এদেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে শিক্ষাবিদ ও জ্ঞানী ব্যক্তিদের অভিমত জনসম্মুক্ষে তুলে ধরে জনগণকে রাষ্ট্রীয় সমস্যা সম্পর্কে সচেতন করে তোলে। তাই গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়।
HSC Social Work 2nd Paper Chapter 4: সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 4: সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা · সৃজনশীল
গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয় কেন?
উত্তর