সামাজিক আইনের ২টি উদ্দেশ্য ব্যাখ্যা করো।
উত্তর: সমাজের সার্বিক নিরাপত্তা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সামাজিক আইন প্রণীত হয়। সমাজে বিদ্যমান কু-প্রথা দূর করা সামাজিক আইনের অন্যতম উদ্দেশ্য। সামাজিকভাবে এমন বহু কুসংস্কার বা কু-প্রথার প্রচলন দেখা যায়, যা সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নের পথে বিরাট বাধা সৃষ্টি করে। এ প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে সামাজিক আইন প্রণয়ন করা হয়। এছাড়া সমাজের উন্নতি, অগ্রগতি ও প্রগতিতে অন্তরায় সৃষ্টিকারী উপাদানসমূহ দূরীকরণের মাধ্যমে পরিকল্পিত পরিবর্তন আনয়ন করা সামাজিক আইনের উদ্দেশ্য।
HSC Social Work 2nd Paper Chapter 4: সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 4: সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা · সৃজনশীল
সামাজিক আইনের ২টি উদ্দেশ্য ব্যাখ্যা করো।
উত্তর