গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয় কেন?
উত্তর: দর্পণ বা আয়নায় যেমন কোনো কিছুর প্রকৃত প্রতিচ্ছবি দেখা যায়, তেমনি গণমাধ্যমও সমাজের বাস্তব চিত্র মানুষের সামনে হুবহু তুলে ধরে। সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, সমস্যা, সম্ভাবনা, মানুষের চাওয়া-পাওয়া এবং জনমত গণমাধ্যমের (যেমন- সংবাদপত্র, রেডিও, টেলিভিশন) মাধ্যমেই প্রতিফলিত হয়। একটি সমাজের ভালো-মন্দ, ন্যায়-অন্যায় ও সার্বিক অবস্থা গণমাধ্যম নিখুঁতভাবে সবার সামনে তুলে ধরে বলেই একে সমাজের দর্পণ বলা হয়।
HSC Social Work 2nd Paper Chapter 4: সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 4: সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা · সৃজনশীল
গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয় কেন?
উত্তর