শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সামাজিক সমস্যা প্রতিরোধের মাধ্যম হিসেবে কোন প্রতিষ্ঠানকে উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে সামাজিক সমস্যা প্রতিরোধের মাধ্যম হিসেবে গণমাধ্যমকে উল্লেখ করা হয়েছে। সাধারণ অর্থে গণমাধ্যম বলতে জনগণের সাথে যোগাযোগের মাধ্যমকে বোঝায়। অন্যভাবে বলা যায়, গণমাধ্যম হচ্ছে এমন একটি উপায় যার মাধ্যমে সমাজের ব্যাপক সংখ্যক মানুষের সাথে একটি আন্তঃযোগাযোগ প্রতিষ্ঠিত হয়। Oxford Dctionary of Sociology এর সংজ্ঞানুযায়ী, গণমাধ্যম হলো বৃহৎ আকারের প্রতিষ্ঠানসমূহ, যারা তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে বৃহৎ গোষ্ঠীর সাথে যোগাযোগ করে।" DS Mehta বলেন, 'একই সময়ে বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, ধ্যানধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশন করাকে গণমাধ্যম হিসেবে আখ্যায়িত করা যায়। উপযুক্ত ধারণার আলোকে বলা যায়, মানুষের চিন্তাচেতনা আবেগ, বিশ্বাস, আগ্রহ, অনাগ্রহসহ বিভিন্ন তথ্য কোনো মাধ্যমে অধিক সংখ্যক লোকের নিকট পৌঁছানোর বিভিন্ন প্রক্রিয়াকে গণমাধ্যম বলা হয়। যেমন- রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ইন্টারনেট, ফেসবুক, টুইটার, চলচ্চিত্র প্রভৃতি। উদ্দীপকের ছকেও এসব গণমাধ্যমের উল্লেখ রয়েছে। সামাজিক সমস্যার পরিধি দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন গণমাধ্যম এসব সামাজিক সমস্যার সমাধান ও প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখতে পারে। অতএব বলা যায়, উদ্দীপকে গণমাধ্যমকে উল্লেখ করা হয়েছে।

HSC Social Work 2nd Paper Chapter 4: সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Social Work 2nd Paper · Chapter 4: সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা · সৃজনশীল

উদ্দীপকে সামাজিক সমস্যা প্রতিরোধের মাধ্যম হিসেবে কোন প্রতিষ্ঠানকে উ…

উদ্দীপক

question image

উত্তর

পরিবার হলো বিবাহের মাধ্যমে স্ত্রী-পুরুষের একত্রে বসবাস করার সমাজস্বীকৃত প্রতিষ্ঠান।

উত্তর

সামাজিক প্রতিষ্ঠান বলতে কতকগুলো প্রতিষ্ঠিত আচার-আচরণ এবং কার্যপ্রণালিকে বোঝায়। যেমন- বিবাহ, পরিবার, ধর্ম ইত্যাদি। সামাজিক প্রতিষ্ঠান সমাজে অনুমোদিত কর্মপদ্ধতির মাধ্যমে মানুষের বহুমুখী মানবিক প্রয়োজন পূরণ করে। এর মাধ্যমে সমাজকর্মের নির্ধারিত এবং রাষ্ট্র কর্তৃক প্রবর্তিত কতিপয় নিয়মনীতি বা পদ্ধতি সমাজের মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে থাকে।

উত্তর

উদ্দীপকে সামাজিক সমস্যা প্রতিরোধের মাধ্যম হিসেবে গণমাধ্যমকে উল্লেখ করা হয়েছে। সাধারণ অর্থে গণমাধ্যম বলতে জনগণের সাথে যোগাযোগের মাধ্যমকে বোঝায়। অন্যভাবে বলা যায়, গণমাধ্যম হচ্ছে এমন একটি উপায় যার মাধ্যমে সমাজের ব্যাপক সংখ্যক মানুষের সাথে একটি আন্তঃযোগাযোগ প্রতিষ্ঠিত হয়। Oxford Dctionary of Sociology এর সংজ্ঞানুযায়ী, গণমাধ্যম হলো বৃহৎ আকারের প্রতিষ্ঠানসমূহ, যারা তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে বৃহৎ গোষ্ঠীর সাথে যোগাযোগ করে।" DS Mehta বলেন, 'একই সময়ে বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, ধ্যানধারণা, বিনোদন প্রভৃতি পরিবেশন করাকে গণমাধ্যম হিসেবে আখ্যায়িত করা যায়। উপযুক্ত ধারণার আলোকে বলা যায়, মানুষের চিন্তাচেতনা আবেগ, বিশ্বাস, আগ্রহ, অনাগ্রহসহ বিভিন্ন তথ্য কোনো মাধ্যমে অধিক সংখ্যক লোকের নিকট পৌঁছানোর বিভিন্ন প্রক্রিয়াকে গণমাধ্যম বলা হয়। যেমন- রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, ইন্টারনেট, ফেসবুক, টুইটার, চলচ্চিত্র প্রভৃতি। উদ্দীপকের ছকেও এসব গণমাধ্যমের উল্লেখ রয়েছে। সামাজিক সমস্যার পরিধি দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন গণমাধ্যম এসব সামাজিক সমস্যার সমাধান ও প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখতে পারে। অতএব বলা যায়, উদ্দীপকে গণমাধ্যমকে উল্লেখ করা হয়েছে।

উত্তর

বর্তমান তথ্যপ্রযুক্তির এ যুগে সামাজিক সমস্যার পরিধি দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন গণমাধ্যম এসব সামাজিক সমস্যার সমাধান ও প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। উদ্দীপকের ছকে বেশ কয়েকটি গণমাধ্যমের কথা তুলে ধরা হয়েছে। যেমন- সংবাদপত্র, টেলিভিশন, চলচ্চিত্র, বেতার, স্যাটেলাইট, ইন্টারনেট প্রভৃতি। যেকোনো সামাজিক সমস্যা সমাধান ও প্রতিরোধকল্পে গণমাধ্যমে নানামুখী ভূমিকা পালন করে থাকে। গণমাধ্যম মানুষকে মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করে। জনসংখ্যা সমস্যা সমাধান সম্পর্কে সকলকে অবহিত করে জনসংখ্যা হ্রাসকল্পে ভূমিকা রাখতে পারে। মাদকের বিস্তার রোধে মাদকবিরোধী আন্দোলনের প্রচারণা গণমাধ্যম দ্বারা দেশের সর্বস্তরের জনগণের নিকট পৌছে দেওয়া যায়। গণমাধ্যমের সাহায্যে জনগণকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা যায়। দেশের অবকাঠামোগত উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেও গণমাধ্যম অনন্য ভূমিকা রাখে। গণমাধ্যমের অন্যতম শাখা হলো সংবাদপত্র। সমাজের যেকোনো অসঙ্গতি, অসাধু ব্যক্তি বা গোষ্ঠীর অপকর্ম, বিভিন্ন অপরাধ, দুর্নীতি ইত্যাদি বিষয়ে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে সমস্যা সমাধানে সংবাদপত্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার টেলিভিশন বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ও সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম। সমাজ ও জাতীয় জীবনের নানারকম অনিয়ম, অন্যায়-অবিচার, অপরাধ বা দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রচারের মাধ্যমে সামাজিক সচেতনতা সৃষ্টিতে টেলিভিশন চ্যানেলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া সমাজ ও রাষ্ট্র তথা জাতির উন্নয়নে তথ্যপ্রযুক্তির বড় ভূমিকা রয়েছে। ইন্টারনেট সামাজিক যোগাযোগ ও তথ্যের প্রচারকে অনেক সহজ করেছে। এতে করে নাগরিক বিড়ম্বনা, নারী নির্যাতন বা শিশু পাচারের মতো অসংখ্য সমস্যা মোকাবিলায় সামাজিক সচেতনতা গড়ে তোলা সহজ হচ্ছে। ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো (যেমন-ফেসবুক, হোয়াইটস অ্যাপ) চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে ভূমিকা রাখছে। চলচ্চিত্রের মাধ্যমেও সমাজের নানা অসংগতি তুলে ধরা হয়। তাই বলা যায়, ছকে প্রশ্নবোধক স্থানে উল্লিখিত গণমাধ্যম সামাজিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
HSCSocial Work 2nd PaperChapter 4: সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আব্দুল জলিল তিন সন্তানের জনক। বড় ছেলে চাকুরি করে এবং অন্য দুই ছেলে স্থানীয় কলেজে লেখাপড়া করে। কিছুদিন পূর্বে বড় ছেলের বিয়ে দেন। কিন্তু চাকুরি করার কারণে আব্দুল জলিল এর বড় ছেলে তার স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করেন এবং গ্রামে মা-বাবার জন্য টাকা পাঠান।

Chittagong · 2017

ক
ইংরেজি "Family" শব্দটি কোন শব্দ থেকে গৃহীত হয়েছে?
খ
বিবাহ কাকে বলে?
গ
উদ্দীপকে আব্দুল জলিলের বড় ছেলের পরিবারটি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ
বাংলাদেশে উক্ত পরিবারের গুরুত্ব আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিবাহ কাকে বলে?

বিবাহ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইংরেজি "Family" শব্দটি কোন শব্দ থেকে গৃহীত হয়েছে?

ইংরেজি "Family" শব্দটি কোন শব্দ থেকে গৃহীত হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিল্পবিপ্লবের পর স্বামী-স্ত্রীর কর্মব্যস্ততার কারণে পারিবারিক বন্ধন অনেক শিথিল হয়ে পড়ছে। শিশুদের বাবা-মা একদম সময় দিতে পারে না বলে শিশুদের মাঝে অসংযত আচরণ, কুপ্রবৃত্তি ও অমানবিক আচরণ বৃদ্ধি পাচ্ছে। আজকাল শিশুরা টিভির ধর্মীয় বা শিক্ষামূলক অনুষ্ঠান দেখতে পছন্দ করে না, বরং তারা বিদেশি চ্যানেল, ফেসবুক, ইন্টারনেট, মোবাইল ও চ্যাট করতে পছন্দ করে। বাবা-মার অনুপস্থিতি ও নিয়ন্ত্রণহীনতার কারণেই কিশোর অপরাধ ও কিশোর মাদকসেবীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যা সামাজিক সমস্যা সৃষ্টি করছে।

Dhaka · 2017

ক
"প্রতিষ্ঠান হল সেসব প্রতিষ্ঠিত কর্মপদ্ধতি, যেগুলোর মাধ্যমে গোষ্ঠীর কার্যকলাপের বৈশিষ্ট্য সূচিত হয়।"- কে বলেছেন?
খ
আইন প্রয়োগকারী সংস্থা বলতে কী বোঝ?
গ
অনুচ্ছেদে শিশুদের উল্লিখিত আচরণ নিয়ন্ত্রণে কোন প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের সমস্যা সমাধানে আধুনিক প্রযুক্তি কীভাবে ভূমিকা রাখতে পারে? সুপারিশ দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.আইন প্রয়োগকারী সংস্থা বলতে কী বোঝ?

আইন প্রয়োগকারী সংস্থা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."প্রতিষ্ঠান হল সেসব প্রতিষ্ঠিত কর্মপদ্ধতি, যেগুলোর মাধ্যমে গোষ্ঠীর কার্যকলাপের বৈশিষ্ট্য সূচিত হয়।"- কে বলেছেন?

"প্রতিষ্ঠান হল সেসব প্রতিষ্ঠিত কর্মপদ্ধতি, যেগুলোর মাধ্যমে গোষ্ঠীর কার্যকলাপের বৈশিষ্ট্য সূচিত হয়।"- কে বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গণমাধ্যম বিষয়ে শ্রেণিকক্ষে পাঠদানের এক পর্যায়ে শিক্ষক গণমাধ্যম বিষয়ক আলোচনা করেন। গণমাধ্যম জনগণের নিকট প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তথ্য সরবরাহ করে। জনগণ সরাসরি তা দেখতে, শুনতে ও পড়তে পারেন। তিনি কিছু গণমাধ্যমের উদাহরণ দেন। যেমন- রেডিও, টিভি, চলচ্চিত্র, সঙ্গীত ইত্যাদি। এসব মাধ্যমসমূহ জনমত গঠনে সহায়তা করে।

Rajshahi · 2018

ক
"ধর্ম হলো অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস"- এটি কার উক্তি?
খ
উচ্চ আদালত ও নিম্ন আদালত কী? বুঝিয়ে লেখো।
গ
উদ্দীপকে ইঙ্গিতকৃত গণমাধ্যমের প্রকারভেদ উল্লেখপূর্বক ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকে বিবৃত উদাহরণসমূহ কী প্রক্রিয়ায় জনমত গঠনে সহায়তা করে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.উচ্চ আদালত ও নিম্ন আদালত কী? বুঝিয়ে লেখো।

উচ্চ আদালত ও নিম্ন আদালত কী? বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."ধর্ম হলো অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস"- এটি কার উক্তি?

"ধর্ম হলো অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস"- এটি কার উক্তি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

বাংলাদেশে উক্ত পরিবারের গুরুত্ব আলোচনা করো।উদ্দীপকে আব্দুল জলিলের বড় ছেলের পরিবারটি কোন ধরনের? ব্যাখ্যা করো।বিবাহ কাকে বলে?ইংরেজি "Family" শব্দটি কোন শব্দ থেকে গৃহীত হয়েছে?উদ্দীপকের সমস্যা সমাধানে আধুনিক প্রযুক্তি কীভাবে ভূমিকা রাখতে পারে? সুপারিশ দাও।অনুচ্ছেদে শিশুদের উল্লিখিত আচরণ নিয়ন্ত্রণে কোন প্রতিষ্ঠান ব্যর্থ হয়েছে? ব্যাখ্যাআইন প্রয়োগকারী সংস্থা বলতে কী বোঝ?"প্রতিষ্ঠান হল সেসব প্রতিষ্ঠিত কর্মপদ্ধতি, যেগুলোর মাধ্যমে গোষ্ঠীর কার্যকলাপের বউদ্দীপকে বিবৃত উদাহরণসমূহ কী প্রক্রিয়ায় জনমত গঠনে সহায়তা করে? বিশ্লেষণ করো।উদ্দীপকে ইঙ্গিতকৃত গণমাধ্যমের প্রকারভেদ উল্লেখপূর্বক ব্যাখ্যা করো।উচ্চ আদালত ও নিম্ন আদালত কী? বুঝিয়ে লেখো।"ধর্ম হলো অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস"- এটি কার উক্তি?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।