উত্ত সংস্থাসমূহের সহায়তাদানে সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
উত্তর: সামাজিক প্রতিষ্ঠান হিসেবে আইন বাস্তবায়নকারী সংস্থার কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ বাস্তবসম্মত। আমাদের সমাজে অনেক অন্যায়, অবিচার, অপরাধ সংঘটিত হতে দেখা যায়। কিন্তু আর্থিক সীমাবদ্ধতা, মানসম্মানের ভয়, প্রতিপক্ষের চেয়ে দুর্বল হওয়ার আশঙ্কা, সংশ্লিষ্ট বিষয়ে যে আইনগত সহায়তার ব্যবস্থা রয়েছে, সে ব্যাপারে ব্যক্তি সমাজকর্মের অন্যতম কৌশল কাউন্সিলিংয়ের মাধ্যমে তথ্যদানের পাশাপাশি তাদেরকে পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধ করা যায়। এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ তৈরি করে দিতে পারে। আবার সামাজিক কার্যক্রম পদ্ধতির মাধ্যমে সমাজে বিভিন্ন অপরাধবিরোধী পরিবেশ তৈরি করতে সচেতনতা বৃদ্ধি করা যায়। অন্যদিকে, সমাজে বিবাদ বা দ্বন্দ্ব অনেক সময় শান্তিশৃঙ্খলা ভঙ্গের কারণ হয়ে থাকে। বিবাদ- বিসংবাদে পক্ষদ্বয় অনেক সময় আইনের আশ্রয় গ্রহণ করে থাকে। পক্ষদ্বয়ের মধ্যে আদালতের বাইরে আপন মীমাংসার জন্য সমাজকর্মীরা তাদের পদ্ধতির জ্ঞান ব্যবস্থা করতে পারে। এছাড়াও সমাজকর্মীরা তাদের বৈচিত্র্যময় কৌশলগুলো কিশোর অপরাধসহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারে।
HSC Social Work 2nd Paper Chapter 4: সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 4: সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা · সৃজনশীল
উত্ত সংস্থাসমূহের সহায়তাদানে সমাজকর্মীর ভূমিকা আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর