উদ্দীপকে কোন সমস্যার কথা বলা হয়েছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জলবায়ু পরিবর্তনজনিত সামাজিক সমস্যাকে বোঝানো হয়েছে। জলবায়ু পরিবর্তন একটি প্রাকৃতিক ঘটনা হলেও মানুষের কর্মকাণ্ড দ্বারা এই স্বাভাবিক পরিবর্তনটি সমস্যায় রূপান্তরিত হয়েছে। সাধারণত জলবায়ু হলো কোনো এলাকার কমপক্ষে ৩০ বছরের গড় আবহাওয়া। আর জলবায়ু পরিবর্তন হলো বায়ুমণ্ডলের উপাদানসমূহের গতিপ্রকৃতি ও পরিসংখ্যাগত মানের সাধারণ অবস্থার তাৎপর্যপূর্ণ ও দীর্ঘস্থায়ী পরিবর্তন। কানাডিয়ান সরকারের মতে, জলবায়ু পরিবর্তন হলো দীর্ঘ সময়ব্যাপী আবহাওয়ার অবস্থানগত পরিবর্তন। আর এ পরিবর্তন পরিলক্ষিত হয় তাপমাত্রা, বৃষ্টিপাত, তুষারপাত, বায়ুপ্রবাহ ও আবহাওয়ার অন্যান্য সূচকগুলোর মধ্যে। তাই বলা যায়, গ্রিন হাউস প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃষ্টির কারণে দীর্ঘ সময়ব্যাপী বিরাজমান আবহাওয়ার গতিপ্রকৃতিতে যে পরিবর্তন সাধিত হয়, তাকে জলবায়ু পরিবর্তন বলে। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি, কৃষিজমি হ্রাস, খাদ্য উৎপাদন ব্যহত, নদী শুকিয়ে যাওয়া, মরুকরণ, প্রাকৃতিক দুর্যোগ তথা— ঝড় অতি বৃষ্টি, খরা, ভূমিকম্প বৃদ্ধি, ভূমিধস, নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ইত্যাদি জলবায়ু পরিবর্তনের ফলাফল। জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। ভৌগোলিক অবস্থনাগত কারণে বাংলাদেশ জলবায়ু সংকটের স্বীকার সবচেয়ে বেশি। উদ্দীপকের সমস্যাটিতেও একে বৈশ্বিক সংকট হিসেবে চিত্রিত করা হয়েছে। উদ্দীপকে উক্ত সমস্যাটির প্রভাবে কথা বলা হয়েছে তা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক ফলাফলেরই আওতাভুক্ত। তাই উদ্দীপকে জলবায়ু পরিবর্তনজনিত সামাজিক সমস্যার কথা বলা হয়েছে।
HSC Social Work 2nd Paper Chapter 4: সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 2nd Paper · Chapter 4: সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা · সৃজনশীল
উদ্দীপকে কোন সমস্যার কথা বলা হয়েছে? বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর