সরিষা গাছের পাতা ও ফুলের রঙে ভিন্নতা দেখা যায় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্ভিদকোষে উপস্থিত প্লাস্টিডের ভিন্নতার কারণে সরিষা গাছের পাতা ও ফুলের রঙে ভিন্নতা দেখা যায়। সরিষা গাছের পাতায় ক্লোরোপ্লাস্ট নামের সবুজ প্লাস্টিড থাকে, যা সালোক সংশ্লেষণে সাহায্য করে এবং পাতাকে সবুজ দেখায়। অন্যদিকে, সরিষার ফুলে থাকে ক্রোমোপ্লাস্ট নামের রঙিন প্লাস্টিড। এই ক্রোমোপ্লাস্টে জ্যান্থোফিল নামের হলুদ রঞ্জক পদার্থ থাকায় ফুল গুলো আকর্ষণীয় হলুদ রঙের হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
সরিষা গাছের পাতা ও ফুলের রঙে ভিন্নতা দেখা যায় কেন? ব্যাখ্যা করো।
উত্তর