কার্ডিয়াক পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও, কাজ অনৈচ্ছিক পেশির মতো কেন? ব্যাখ্যা করো।
উত্তর: যে পেশি টিস্যুর সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়, তাকে অনৈচ্ছিক পেশি বলে। হৃদপেশি মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এই টিস্যুর কোষগুলো নলাকৃতি (অনেকটা ঐচ্ছিক পেশির মতো), শাখান্বিত ও আড়াআড়ি দাগযুক্ত। এ টিস্যুর কোষ গুলোর মধ্যে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে। এদের সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। অর্থাৎ কার্ডিয়াক পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও কাজ অনৈচ্ছিক পেশির মতো। এ কারণেই হৃদপেশিকে অনৈচ্ছিক পেশি বলা হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-২ : জীবকোষ ও টিস্যু · সৃজনশীল
কার্ডিয়াক পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও, কাজ অনৈচ্ছিক পেশির মতো কেন? ব্যাখ্যা করো।
উত্তর