বিনিয়োগ সিদ্ধান্তে 'রুল-৭২'-এর ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তর: বার্ষিক চক্রবৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ কত সময়ে বা কত সুদের হারে দ্বিগুণ হবে তা নির্ণয় করতে রুল-৭২ ব্যবহার করা হয়। রুল-৭২-এর মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সুদের হারে কত সময়ে দ্বিগুণ হবে তা জানা যায়। এছাড়া নির্দিষ্ট সময়ে কত সুদের হারে আসল দ্বিগুণ হবে তা জানা যায়। ফলে একজন বিনিয়োগকারী বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফার হার নিশ্চিত হয়ে নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করতে পারে। এতে বিনিয়োগ থেকে প্রত্যাশা পূরণ সম্ভব হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৪ : অর্থের সময়মুল্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৪ : অর্থের সময়মুল্য · সৃজনশীল
বিনিয়োগ সিদ্ধান্তে 'রুল-৭২'-এর ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তর