সরল মুনাফা অপেক্ষা চক্রবৃদ্ধি মুনাফা বেশি হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সুদাসলের ওপর মুনাফা প্রদান করা হয় বিধায় সরল মুনাফা অপেক্ষা চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণ বেশি হয়। সরল মুনাফার ক্ষেত্রে শুধু আসলের ওপর মুনাফা ধার্য করা হয়। তাই প্রতি বছর মুনাফার পরিমাণ সমান হয়। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রথম বছর যে মুনাফা পাওয়া যায় পরবর্তী বছর সে মুনাফার ওপরও মুনাফা ধার্য করা হয়। ফলে মুনাফার পরিমাণ প্রতি বছর বাড়ে। তাই সরল মুনাফা অপেক্ষা চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণ বেশি হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৪ : অর্থের সময়মুল্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৪ : অর্থের সময়মুল্য · সৃজনশীল
সরল মুনাফা অপেক্ষা চক্রবৃদ্ধি মুনাফা বেশি হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর