অর্থের সময়মূল্য অনুসারে ঋণগ্রহণ সিদ্ধান্ত ব্যাখ্যা করো।
উত্তর: অর্থের সময়মূল্যের মাধ্যমে ঋণের মেয়াদ, সুদ, কিস্তি বিবেচনা করে সবচেয়ে ফলপ্রসু ঋণ নেওয়া যায়। অর্থের সময়মূল্যের বাট্টাকরণ প্রক্রিয়ায় ভবিষ্যতে প্রাপ্য অর্থের বর্তমান মূল্য জানা যায়। আবার চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়ায় বর্তমানে বিনিয়োগকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য জানা যায়। অর্থের সময়মূল্য নির্ণয়ের উপাদান সময় এবং সুদের হারের পরিবর্তনের ফলে অর্থের সময়মূল্য বিভিন্ন সময় বিভিন্ন হয়। অর্থের সময়মূল্য বিবেচনা করা না হলে অধিক সুদের হারে এবং বেশি সময়ের জন্য ঋণ পরিশোধে অধিক অর্থ ব্যয় করতে হয়। তাই অর্থের সময়মূল্য নির্ণয় করে ঋণের কিস্তি বের করে ঋণ গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৪ : অর্থের সময়মুল্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৪ : অর্থের সময়মুল্য · সৃজনশীল
অর্থের সময়মূল্য অনুসারে ঋণগ্রহণ সিদ্ধান্ত ব্যাখ্যা করো।
উত্তর