উদ্দীপকের আলোকে জনাব রাজেশের সংগৃহীত তহবিল কোন ধরনের তহবিলের অন্তর্গত? তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব রাজেশের ক্রেতার কাছ থেকে অগ্রিম নেওয়া বহিস্থ তহবিলের স্বল্পমেয়াদি অর্থায়নের অন্তর্গত। বর্তমানে ব্যবসায় প্রতিষ্ঠানে বেশিরভাগ লেনদেন ধারে হয়ে থাকে। অনেক সময় বিশ্বস্ত ও স্থায়ী ক্রেতার ভবিষ্যৎ ক্রয়ের মোট মূল্য বা কিছু অংশ অগ্রিম দিয়ে থাকে। উক্ত মূল্য দিয়ে বিক্রেতা সাময়িক সময়ের জন্য অর্থসংস্থান করতে পারে। উদ্দীপকে জনাব রাজেশ একজন গার্মেন্টস ব্যবসায়ী। নিজস্ব মূলধনের ঘাটতি হলে তিনি ক্রেতাদের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে পোশাক তৈরি করেন। এ ধরনের অগ্রিম নেওয়া বহিস্থ তহবিলের স্বল্পমেয়াদি অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎসের অন্তর্গত। এক্ষেত্রে ক্রেতাগণ বিক্রেতাকে পণ্যের সম্পূর্ণ বা আংশিক মূল্য অগ্রিম পরিশোধ করে। এতে বিক্রেতার চলতি মূলধনের চাহিদা পূরণ হয়। সুতরাং, জনাব রাজেশের সংগৃহীত তহবিলটি ক্রেতার কাছ থেকে অগ্রিম গ্রহণ, যা স্বল্পমেয়াদি অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎসের অন্তর্ভুক্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব রাজেশের সংগৃহীত তহবিল কোন ধরনের তহবিলের অন্তর্…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর