জনাব কায়সার মূলধন সংগ্রহের জন্য অধিকাংশ সময় অর্থায়নের কোন উৎস ব্যবহার করেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব কায়সার মূলধন সংগ্রহের জন্য অধিকাংশ সময় অর্থায়নের অভ্যন্তরীণ তহবিল ব্যবহার করেন। মালিকের নিজস্ব মূলধন, সঞ্চিত মুনাফা এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে শেয়ার বিক্রির মাধ্যমে যে অর্থ সংগৃহীত হয় তা হলো অভ্যন্তরীণ তহবিল। বিভিন্ন ধরনের কারবারি সংগঠন, যেমন: একমালিকানা, অংশীদারি ও যৌথ মূলধনি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অভ্যন্তরীণ তহবিলের প্রকৃতিও ভিন্ন হয়। উদ্দীপকে জনাব কায়সার একজন সবজি ব্যবসায়ী। ঢাকার কারওয়ান বাজারে তার দোকান রয়েছে। তিনি একক মালিকানায় তার দোকানটি প্রতিষ্ঠান করেন বলে এটি একটি একমালিকানা ব্যবসায়। এ ধরনের ব্যবসায়ের ক্ষেত্রে তহবিল সংগ্রহের প্রধান উৎস হলো মালিকের নিজস্ব মূলধন। এছাড়াও ব্যবসায়ের মুনাফা, আত্মীয়-স্বজন থেকে গৃহীত ঋণ এ ধরনের ব্যবসায়ে অর্থ সংগ্রহের অন্যতম উৎস। তবে উদ্দীপকে জনাব কায়সার অধিকাংশ সময় তার নিজস্ব তহবিল থেকে ব্যবসায়ে অর্থসংস্থান করেন। অর্থায়নে মালিকের নিজস্ব মূলধন অভ্যন্তরীণ তহবিলের অন্তর্গত। সুতরাং, জনাব কায়সার অধিকাংশ সময় তার নিজস্ব তহবিল হতে অর্থসংস্থান করায় তা অভ্যন্তরীণ তহবিল হিসেবে বিবেচিত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
জনাব কায়সার মূলধন সংগ্রহের জন্য অধিকাংশ সময় অর্থায়নের কোন উৎস ব্যবহ…
উদ্দীপক
Combined · 2017
উত্তর
উত্তর