মুরাদ এন্টারপ্রাইজ-এর মিনি ট্রাকটি সংগ্রহের উৎসটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: মুরাদ এন্টারপ্রাইজ মিনি ট্রাকটি লিজিং-এর মাধ্যমে সংগ্রহ করেছেন। লিজিং হলো দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি অভিনব পদ্ধতি। এর মাধ্যমে ভাড়ার বিনিময়ে যন্ত্রপাতি, মেশিন, আসবাবপত্র ইত্যাদি ব্যবহারের সুযোগ পাওয়া যায়। তবে এক্ষেত্রে সম্পত্তির মালিকানা লিজিং কোম্পানির কাছে থাকে। উদ্দীপকে মুরাদ এন্টারপ্রাইজ একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান। কাজের প্রয়োজনে প্রতিষ্ঠানটির [গণিত] বছরের জন্য একটি মিনিট্রাক লাগবে। ট্রাকটির মূল্য [গণিত] টাকা। প্রতিষ্ঠানটি একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে নির্দিষ্ট ভাড়া দেওয়ার মাধ্যমে ট্রাকটি সংগ্রহ করেছে। মিনিট্রাক মূলত একটি ব্যয়বহুল যানবাহন। লিজিং-এর মাধ্যমে এই ধরনের ব্যয়বহুল, যন্ত্রপাতি, মেশিন, আসবাবপত্র সরাসরি না কিনে ভাড়ার বিনিময়ে ব্যবহার করা যায়। উদ্দীপকে মুরাদ এন্টারপ্রাইজ মিনিট্রাকটি না কিনে ভাড়ার বিনিময়ে ব্যবহার করছে। ফলে প্রতিষ্ঠানটিকে দীর্ঘমেয়াদি ঋণ নিতে হয়নি। বরং, তুলনামূলকভাবে কম ভাড়ার বিনিময়ে প্রতিষ্ঠানটি [গণিত] টাকার ট্রাক ব্যবহার করতে পারবে। তাই বলা যায়, মুরাদ এন্টারপ্রাইজ-এর মিনিট্রাক সংগ্রহের উৎসটি যথার্থ হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
মুরাদ এন্টারপ্রাইজ-এর মিনি ট্রাকটি সংগ্রহের উৎসটির যথার্থতা মূল্যায়…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর