অর্থের সময়মূল্য কেন নিরূপণ করা হয়?
উত্তর: সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য অর্থের সময়মূল্য নিরূপণ করা হয়। একই পরিমাণ অর্থ বর্তমানে ও ভবিষ্যতে সমমূল্য বহন করে না। অর্থাৎ, সময়ের পরিবর্তনে ও সুদের হারের কারণে বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের মাঝে পার্থক্যের সৃষ্টি হয়। এ অবস্থা ভবিষ্যতে প্রাপ্ত কোনো নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করার জন্য প্রয়োজন। অথবা বর্তমান মূল্যকে ভবিষ্যৎ মূল্যে রূপান্তর করতে প্রয়োজন। এর মাধ্যমে বিভিন্ন আর্থিক সিদ্ধান্ত (যেমন: আয় সিদ্ধান্ত, ব্যয় সিদ্ধান্ত, ঋণ সিদ্ধান্ত) সঠিকভাবে গ্রহণ করা যায়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৪ : অর্থের সময়মুল্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৪ : অর্থের সময়মুল্য · সৃজনশীল
অর্থের সময়মূল্য কেন নিরূপণ করা হয়?
উত্তর