শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ১ম অংশে মারুফ সাহেব আর্থিক ব্যবস্থাপক হিসেবে কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন? বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকের ১ম অংশে মারুফ সাহেব আর্থিক ব্যবস্থাপক হিসেবে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিনিয়োগ সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠান বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ বহিঃপ্রবাহ ঘটে। বিনিয়োগের পূর্বে বিনিয়োগের সাথে সম্পর্কিত নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ তুলনা করা হয়। প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র, মেশিনারি ইত্যাদি ক্রয় বিনিয়োগ সিদ্ধান্তের অন্তর্গত। উদ্দীপকে জনাব মারুফ গ্রামে একটি দর্জি দোকান পরিচালনা করছেন। দোকানে কাজের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি তার প্রতিষ্ঠানের জন্য ৫০,০০০ টাকা ব্যয়ে ৫টি ইলেকট্রিক সেলাই মেশিন ক্রয় করেন। জনাব মারুফের ৫টি ইলেকট্রিক সেলাই মেশিন ক্রয়ের ফলে প্রতিষ্ঠানের নগদ বহিঃপ্রবাহ ঘটবে। এর মাধ্যমে তিনি দীর্ঘসময় আর্থিক সুবিধা পাবেন। কোনো স্থায়ী সম্পদ ক্রয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে। তাই বলা যায়, জনাব মারুফের সেলাই মেশিন ক্রয়ের সিদ্ধান্ত হলো বিনিয়োগ সিদ্ধান্ত।

SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল

উদ্দীপকের ১ম অংশে মারুফ সাহেব আর্থিক ব্যবস্থাপক হিসেবে কোন ধরনের সি…

উদ্দীপক

জনাব মারুফ একজন গ্রাম্য দর্জি। কাজের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি তার প্রতিষ্ঠানের জন্য ৫০,০০০ টাকা ব্যয়ে ৫টি ইলেকট্রিক সেলাই মেশিন ক্রয় করেন। মেশিন ক্রয় করার কারণে তিনি নগদ অর্থের সংকটে পড়েন। তাই তিনি স্থানীয় NGO থেকে ৫ বছর মেয়াদি ঋণ নিয়ে প্রয়োজনীয় উপকরণ ক্রয়, শ্রমিকের মজুরি প্রদান ও অন্যান্য দৈনন্দিন ব্যয় নির্বাহ করেন। ফলে তিনি ব্যবসায়ে সফলতা লাভ করতে পারছেন না।

Jessore · 2026

উত্তর

এতিমখানা একটি অমুনাফাভিত্তিক সেবামূলক প্রতিষ্ঠান।

উত্তর

রপ্তানি হতে আমদানি বেশি হলে বাণিজ্য ঘাটতি তৈরি হয়। বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণে খাদ্যসামগ্রী, কাঁচামাল, মেশিনারিজ, ওষুধ, পেট্রোলিয়াম বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকে। অপরপক্ষে, বাংলাদেশ পাট ও পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, কৃষিজাত দ্রব্য ইত্যাদি রপ্তানি করে থাকে। এক্ষেত্রে রপ্তানি অপেক্ষা আমদানির পরিমাণ বেশি হয় বিধায় বাংলাদেশে বাণিজ্য ঘাটতি তৈরি হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকের ১ম অংশে মারুফ সাহেব আর্থিক ব্যবস্থাপক হিসেবে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিনিয়োগ সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠান বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ বহিঃপ্রবাহ ঘটে। বিনিয়োগের পূর্বে বিনিয়োগের সাথে সম্পর্কিত নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ তুলনা করা হয়। প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র, মেশিনারি ইত্যাদি ক্রয় বিনিয়োগ সিদ্ধান্তের অন্তর্গত। উদ্দীপকে জনাব মারুফ গ্রামে একটি দর্জি দোকান পরিচালনা করছেন। দোকানে কাজের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি তার প্রতিষ্ঠানের জন্য ৫০,০০০ টাকা ব্যয়ে ৫টি ইলেকট্রিক সেলাই মেশিন ক্রয় করেন। জনাব মারুফের ৫টি ইলেকট্রিক সেলাই মেশিন ক্রয়ের ফলে প্রতিষ্ঠানের নগদ বহিঃপ্রবাহ ঘটবে। এর মাধ্যমে তিনি দীর্ঘসময় আর্থিক সুবিধা পাবেন। কোনো স্থায়ী সম্পদ ক্রয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে। তাই বলা যায়, জনাব মারুফের সেলাই মেশিন ক্রয়ের সিদ্ধান্ত হলো বিনিয়োগ সিদ্ধান্ত।

উত্তর

ব্যবসায় অর্থায়নের উপযুক্ততার নীতি যথাযথভাবে অনুসরণ না করায় জনাব মারুফের ব্যবসায়ে ব্যর্থতার মূল কারণ। উপযুক্ততার নীতি অনুযায়ী স্বল্পমেয়াদি তহবিল থেকে চলতি মূলধন সংগ্রহ করা হয়। আবার স্থায়ী মূলধন দীর্ঘমেয়াদি তহবিল থেকে সংগ্রহ করা হয়। এ নীতি অনুযায়ী মূলধন ব্যয় সর্বনিম্ন হয়। যথাযথভাবে এ নীতি অনুসরণ করলে প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকিও হ্রাস পায়। 'উদ্দীপকে জনাব মারুফ একটি দর্জির দোকান পরিচালনা করেন। কাজের চাহিদা বৃদ্ধি পাওয়ায় নতুন মেশিন ক্রয় করায় তিনি নগদ অর্থের সংকটে পড়েন। তাই তিনি স্থানীয় NGO থেকে ৫ বছর মেয়াদি ঋণ অর্থাৎ দীর্ঘমেয়াদি ঋণ নিয়ে প্রয়োজনীয় উপকরণ ক্রয়, শ্রমিকের মজুরি প্রদান ও অন্যান্য দৈনন্দিন ব্যয় নির্বাহ করেন, যা উপযুক্ততার নীতির পরিপন্থি। জনাব মারুফ উপযুক্ততার নীতি অনুসরণ করলে তার প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি কমবে। কেননা উপযুক্ততার নীতি অনুসারে জনাব মারুফের প্রয়োজনীয় উপকরণ ক্রয়, শ্রমিকের মজুরি প্রদান ও অন্যান্য দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য স্বল্পমেয়াদি তহবিল হতে চলতি মূলধন সংগ্রহ করা উচিত। তাই বলা যায় অর্থায়নের উপযুক্ততার নীতি যথাযথ অনুসরণ না করায় জনাব মারুফের ব্যবসায়ের ব্যর্থতার কারণ।
SSCফিন্যান্স ও ব্যাংকিংঅধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কোনটি শেয়ারের বিকল্প?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সাধারণত বাণিজ্যিকপত্র বিক্রয় করতে পারে- i. খ্যাতিমান ব্যক্তি ii. বাণিজ্যিক ব্যাংক iii. বিমা কোম্পানি নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব কায়সার একজন সবজি ব্যবসায়ী। ঢাকার কারওয়ান বাজারে তার দোকান রয়েছে। অধিকাংশ সময় ব্যবসায়ে তিনি নিজস্ব মূলধন ব্যবহার করেন। কখনও মূলধনের ঘাটতি দেখা দিলে তিনি তার একজন নিয়মিত ক্রেতা জনাব শামীমের কাছ থেকে ভবিষ্যতে পণ্য সরবরাহের শর্তে টাকা নেন। এতে তার মূলধনজনিত সমস্যার সাময়িক সমাধান হয়।

Combined · 2017

গ
জনাব কায়সার মূলধন সংগ্রহের জন্য অধিকাংশ সময় অর্থায়নের কোন উৎস ব্যবহার করেন? ব্যাখ্যা করো।
ঘ
জনাব কায়সার ব্যবসায় সচল রাখতে শামীমের মতো ক্রেতাদের ভূমিকা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব কায়সার একজন সবজি ব্যবসায়ী। ঢাকার কারওয়ান বাজারে তার দোকান রয়েছে। অধিকাংশ সময় ব্যবসায়ে তিনি নিজস্ব মূলধন ব্যবহার করেন। কখনও মূলধনের ঘাটতি দেখা দিলে তিনি তার একজন নিয়মিত ক্রেতা জনাব শামীমের কাছ থেকে ভবিষ্যতে পণ্য সরবরাহের শর্তে টাকা নেন। এতে তার মূলধনজনিত সমস্যার সাময়িক সমাধান হয়।

Combined · 2017

গ
জনাব কায়সার মূলধন সংগ্রহের জন্য অধিকাংশ সময় অর্থায়নের কোন উৎস ব্যবহার করেন? ব্যাখ্যা করো।
ঘ
জনাব কায়সার ব্যবসায় সচল রাখতে শামীমের মতো ক্রেতাদের ভূমিকা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মধ্যমেয়াদি অর্থায়ন বলতে কী বোঝায়?

মধ্যমেয়াদি অর্থায়ন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাণিজ্যিকপত্র বিক্রয়ে কোনটি জামানত হিসেবে কাজ করে?

বাণিজ্যিকপত্র বিক্রয়ে কোনটি জামানত হিসেবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তহবিলের উৎসকে কয় ভাগে ভাগ করা যায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস- i. ঋণপত্র ii. লিজিং iii. বাণিজ্যিক পত্র নিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বল্পমেয়াদি তহবিলের অর্থ পরিশোধ করতে হয়-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফার অংশ শেয়ারহোল্ডার বা মালিকগণের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখাকে কী বলে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অর্থায়নের দীর্ঘমেয়াদি উৎস কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মুরাদ এন্টারপ্রাইজ একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিকে ঢাকার সাগর ব্রাদার্স-এর কাছে ৫০০৫০০ টি শার্ট পাঠাতে হবে। এজন্য কাপড় কেনার যাবতীয় অর্থ সাগর ব্রাদার্স-এর কাছ থেকে নেয়। এছাড়াও প্রতিষ্ঠানের কাজের প্রয়োজনে ৫৫ বছরের জন্য একটি মিনিট্রাক লাগবে, যার মূল্য ১০,০০,০০০১০,০০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে নির্দিষ্ট ভাড়া দেওয়ার বিনিময়ে ট্রাকটি সংগ্রহ করে।

Dinajpur · 2019

গ
কাপড় কেনার জন্য অর্থ সংগ্রহ মুরাদ এন্টারপ্রাইজ-এর কোন ধরনের অর্থায়নের উৎস? ব্যাখ্যা করো।
ঘ
মুরাদ এন্টারপ্রাইজ-এর মিনি ট্রাকটি সংগ্রহের উৎসটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কোনটি শেয়ারের বিকল্প?সাধারণত বাণিজ্যিকপত্র বিক্রয় করতে পারে- i. খ্যাতিমান ব্যক্তি ii. বাণিজ্যিক ব্যাংজনাব কায়সার ব্যবসায় সচল রাখতে শামীমের মতো ক্রেতাদের ভূমিকা মূল্যায়ন করো।জনাব কায়সার মূলধন সংগ্রহের জন্য অধিকাংশ সময় অর্থায়নের কোন উৎস ব্যবহার করেন? ব্যামধ্যমেয়াদি অর্থায়ন বলতে কী বোঝায়?বাণিজ্যিকপত্র বিক্রয়ে কোনটি জামানত হিসেবে কাজ করে?প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তহবিলের উৎসকে কয় ভাগে ভাগ করা যায়?দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস- i. ঋণপত্র ii. লিজিং iii. বাণিজ্যিক পত্র নিচের কোনটি সস্বল্পমেয়াদি তহবিলের অর্থ পরিশোধ করতে হয়-মুনাফার অংশ শেয়ারহোল্ডার বা মালিকগণের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করঅর্থায়নের দীর্ঘমেয়াদি উৎস কোনটি?মুরাদ এন্টারপ্রাইজ-এর মিনি ট্রাকটি সংগ্রহের উৎসটির যথার্থতা মূল্যায়ন করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।