জনাব ফয়সালের মেশিন সংগ্রহের উৎসটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে ভাড়ার বিনিময়ে মেশিন সংগ্রহের মাধ্যমে জনাব ফয়সাল দীর্ঘমেয়াদি অর্থায়নের লিজিং পদ্ধতি ব্যবহার করেছেন, যা যৌক্তিক বলে আমি মনে করি। লিজিং হলো দীর্ঘমেয়াদি অর্থায়নের একটি আধুনিক পদ্ধতি। এর মাধ্যমে প্রতিষ্ঠান লিজিং কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে লিজকৃত সম্পত্তি ভাড়ার বিনিময়ে দীর্ঘমেয়াদে ব্যবহারের সুযোগ পায়। উদ্দীপকের জনাব ফয়সাল একজন গার্মেন্টস ব্যবসায়ী। সম্প্রতি ব্যবসায়ের প্রয়োজনে একটি মেশিনের প্রয়োজন হলে, তিনি তা ক্রয় না করে ভাড়ার বিনিময়ে ৫ বছরের জন্য সংগ্রহ করেন। এ থেকে বোঝা যায়, জনাব ফয়সাল লিজিংয়ের মাধ্যমে তার প্রতিষ্ঠানে অর্থায়ন করেন। অর্থ সংগ্রহ করতে একটি প্রতিষ্ঠানকে তহবিল উৎসের সুযোগ-সুবিধা বিচার-বিশ্লেষণ, তহবিল সংগ্রহের খরচ, প্রতিষ্ঠানের প্রকৃতি, তহবিলের ধরন ও উদ্দেশ্য ইত্যাদি বিবেচনা আবশ্যক। উদ্দীপকের জনাব ফয়সালের প্রতিষ্ঠানে বড়ো আকারের ক্রয়ের ক্ষেত্রে লিজিং একটি উপযুক্ত অর্থায়নের উৎস। কারণ লিজিং-এর ফলে দীর্ঘমেয়াদি ঋণ নেওয়ার প্রয়োজন হয় না। তাছাড়া ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো প্রতিষ্ঠানের আয়, সুনাম, স্থায়ী সম্পত্তি, অতীত ঋণ গ্রহণ ও পরিশোধ ইত্যাদি বিবেচনা করে। সুতরাং, এসব বিষয়ের প্রেক্ষিতে উদ্দীপকে জনাব ফয়সাল তার প্রতিষ্ঠানে ভাড়ার বিনিময়ে মেশিন সংগ্রহ তথা লিজিং পদ্ধতি ব্যবহার যথার্থ হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
জনাব ফয়সালের মেশিন সংগ্রহের উৎসটির যথার্থতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর