জনাব ফয়সাল কাঁচামাল ক্রয়ের অর্থায়নের কোন উৎস ব্যবহার করেছেন? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব ফয়সাল কাঁচামাল ক্রয়ে অর্থায়নের স্বল্পমেয়াদি বহিঃস্থ উৎসের প্রাতিষ্ঠানিক উৎস ব্যবহার করেছেন। কোনো প্রতিষ্ঠান ব্যবসায়ে চলতি মূলধন সরবরাহে স্বল্পমেয়াদি অর্থায়ন করে থাকে। এ ধরনের অর্থায়ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উভয় উৎস হতে পারে। স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ প্রাতিষ্ঠানিক উৎসের অন্তর্ভুক্ত। উদ্দীপকে জনাব ফয়সাল একজন গার্মেন্টস ব্যবসায়ী। ব্যবসায়ের কাঁচামাল ক্রয়ের জন্য তিনি X ব্যাংক থেকে চার মাসের জন্য ২ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। অর্থাৎ কাঁচামাল ক্রয়ের জন্য প্রয়োজনীয় চলতি মূলধন তিনি স্বল্পমেয়াদি বহিঃস্থ উৎস থেকে সংগ্রহ করেন। সেক্ষেত্রে স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ স্বল্পমেয়াদি বহিঃস্থ উৎসের প্রাতিষ্ঠানিক উৎসের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, জনাব ফয়সাল কাঁচামাল ক্রয়ে অর্থায়নের স্বল্পমেয়াদি বহিঃস্থ উৎসের প্রাতিষ্ঠানিক উৎস ব্যবহার করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
জনাব ফয়সাল কাঁচামাল ক্রয়ের অর্থায়নের কোন উৎস ব্যবহার করেছেন? বর্ণনা…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর