অন্ধকারে কীভাবে বাদুড় উড়তে পারে? ব্যাখ্যা করো।
উত্তর: বাদুড় পথ চলার জন্য শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে। বাদুড় চলার সময় তার কণ্ঠ থেকে ক্রমাগত বিভিন্ন কম্পাঙ্কের শব্দোত্তর তরঙ্গ সৃষ্টি করে। এ তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়ে। সামনে যদি প্রতিবন্ধক থাকে তাহলে তাতে বাধা পেয়ে এ তরঙ্গ প্রতিফলিত হয়ে বাদুড়ের কানে ফিরে আসে। বাদুড় তার সৃষ্ট শব্দ তরঙ্গ এবং প্রতিধ্বনি শোনার মধ্যকার সময় ব্যবধান ও প্রতিফলিত শব্দের প্রকৃতি থেকে প্রতিবন্ধকের অবস্থান এবং আকৃতি সম্পর্কে ধারণা লাভ করে এবং পথ চলার সময় সেই প্রতিবন্ধক পরিহার করে।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৭ : তরঙ্গ ও শব্দ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৭ : তরঙ্গ ও শব্দ · সৃজনশীল
অন্ধকারে কীভাবে বাদুড় উড়তে পারে? ব্যাখ্যা করো।
উত্তর