উদ্দীপকের আলোকে সংগৃহীত তহবিল কোন ধরনের তহবিলের অন্তর্গত তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ক্রেতার কাছ থেকে অগ্রিম গৃহীত তহবিলটি বহিস্থ তহবিলের অপ্রাতিষ্ঠানিক উৎসের অন্তর্গত। প্রতিষ্ঠানের সাথে নিয়মিত লেনদেনকারী বিশ্বস্ত ক্রেতাগণ অনেক সময় ভবিষ্যৎ ক্রয়ের মোট মূল্য বা কিছু অংশ অগ্রিম হিসেবে দেন। এর ফলে বিক্রেতা সাময়িক সময়ের জন্য অর্থসংস্থান করতে পারেন। এ ধরনের অর্থ প্রতিষ্ঠানের বাহির থেকে সংগ্রহ হওয়ায় এটি বহিস্থ তহবিল নামে পরিচিত। উদ্দীপকে জনাব মাধুরী একজন ফ্যাশন ডিজাইনার। নিত্য নতুন পোশাক ডিজাইন করে তিনি বেশ সফল হয়েছেন। ব্যবসায়ে তিনি নিজস্ব মূলধন ব্যবহার করেন। তবে কখনও মূলধনের ঘাটতি হলে তিনি ক্রেতার কাছ থেকে ভবিষ্যতে পণ্য সরবরাহের শর্তে টাকা সংগ্রহ করেন। এক্ষেত্রে জনাব মাধুরী স্বল্প সময়ের জন্য এ টাকা দিয়ে মূলধনের ঘাটতি পূরণ করেন। অর্থাৎ এটি অর্থায়নের একটি স্বল্পমেয়াদি উৎস। আর উক্ত তহবিলটি প্রতিষ্ঠানের বাহির থেকে সংগ্রহ করা হয়েছে। সুতরাং বলা যায়, জনাব মাধুরীর সংগৃহীত তহবিলটি অর্থায়নের বহিস্থ তহবিলের অন্তর্গত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সংগৃহীত তহবিল কোন ধরনের তহবিলের অন্তর্গত তা ব্যাখ্য…
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর