শেয়ারFacebookWhatsApp

ব্যবসায় প্রতিষ্ঠান চালু রাখতে জনাব মাধুরীর জন্য কোন ধরনের তহবিল অধিক যুক্তিযুক্ত বলে তুমি মনে করো? তা বিশ্লেষণ করো।

উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠান চালু রাখতে জনাব মাধুরীর জন্য বহিস্থ তহবিলের স্বল্পমেয়াদি উৎস বেশি যুক্তিযুক্ত বলে আমি মনে করি। বহিস্থ তহবিল বলতে প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস থেকে তহবিল সংগ্রহ করাকে বোঝায়। এ ধরনের তহবিল স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি হয়ে থাকে। ব্যবসায় প্রতিষ্ঠান সচল রাখতে স্বল্পমেয়াদি এবং ব্যবসায় সম্প্রসারণের জন্য মধ্য ও দীর্ঘমেয়াদি অর্থায়ন করা হয়। উদ্দীপকে জনাব মাধুরী একজন ফ্যাশন ডিজাইনার। ব্যবসায়ে তিনি নিজস্ব মূলধন ব্যবহার করেন। তবে কখনও মূলধনের ঘাটতি হলে তিনি ক্রেতাদের কাছ থেকে অগ্রিম গ্রহণ করেন। এতে তার মূলধনজনিত সমস্যার সমাধান হয়। পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম সচল থাকে। জনাব মাধুরী তার ব্যবসায় প্রতিষ্ঠানটি সচল রাখতে স্বল্পমেয়াদি বহিস্থ তহবিল ব্যবহার করেন। কারণ ক্রেতাদের কাছ থেকে অগ্রিম গ্রহণ প্রতিষ্ঠানে চলতি মূলধনের যোগান দেয়। এতে ব্যবসায়ের দৈনন্দিন কাজ সচল থাকে। আর জনাব মাধুরীর ব্যবসায়ের পণ্যের ডিজাইন দ্রুত পরিবর্তন হতে থাকে। তাই তার প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনে স্বল্পমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়। আর কম পরিমাণে উৎপাদন করায় তার অর্থ বিনিয়োগের পরিমাণও কম হয়। বহিস্থ তহবিলের স্বল্পমেয়াদি উৎস থেকে অর্থায়ন তার ব্যবসায়ের ধরনের সাথে মিল রয়েছে। সুতরাং বলা যায়, ব্যবসায় প্রতিষ্ঠান চালু রাখতে জনাব মাধুরীর জন্য বহিস্থ তহবিলের স্বল্পমেয়াদি উৎস বেশি যৌক্তিক।

SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল

ব্যবসায় প্রতিষ্ঠান চালু রাখতে জনাব মাধুরীর জন্য কোন ধরনের তহবিল অধি…

উদ্দীপক

জনাব মাধুরী একজন ফ্যাশন ডিজাইনার। তিনি নিত্য নতুন পোশাক ডিজাইন করে বেশ সফল হয়েছেন। ব্যবসায়ে তিনি নিজস্ব মূলধন ব্যবহার করেন। যদি কখনও মূলধনের ঘাটতি হয়, সেক্ষেত্রে তিনি ক্রেতার কাছ থেকে অগ্রিম গ্রহণ করেন। এতে তার মূলধনজনিত সমস্যা লাঘব হয় এবং ব্যবসায়িক কার্যক্রম সচল থাকে।

Sylhet · 2020

উত্তর

উদ্দীপকে ক্রেতার কাছ থেকে অগ্রিম গৃহীত তহবিলটি বহিস্থ তহবিলের অপ্রাতিষ্ঠানিক উৎসের অন্তর্গত। প্রতিষ্ঠানের সাথে নিয়মিত লেনদেনকারী বিশ্বস্ত ক্রেতাগণ অনেক সময় ভবিষ্যৎ ক্রয়ের মোট মূল্য বা কিছু অংশ অগ্রিম হিসেবে দেন। এর ফলে বিক্রেতা সাময়িক সময়ের জন্য অর্থসংস্থান করতে পারেন। এ ধরনের অর্থ প্রতিষ্ঠানের বাহির থেকে সংগ্রহ হওয়ায় এটি বহিস্থ তহবিল নামে পরিচিত। উদ্দীপকে জনাব মাধুরী একজন ফ্যাশন ডিজাইনার। নিত্য নতুন পোশাক ডিজাইন করে তিনি বেশ সফল হয়েছেন। ব্যবসায়ে তিনি নিজস্ব মূলধন ব্যবহার করেন। তবে কখনও মূলধনের ঘাটতি হলে তিনি ক্রেতার কাছ থেকে ভবিষ্যতে পণ্য সরবরাহের শর্তে টাকা সংগ্রহ করেন। এক্ষেত্রে জনাব মাধুরী স্বল্প সময়ের জন্য এ টাকা দিয়ে মূলধনের ঘাটতি পূরণ করেন। অর্থাৎ এটি অর্থায়নের একটি স্বল্পমেয়াদি উৎস। আর উক্ত তহবিলটি প্রতিষ্ঠানের বাহির থেকে সংগ্রহ করা হয়েছে। সুতরাং বলা যায়, জনাব মাধুরীর সংগৃহীত তহবিলটি অর্থায়নের বহিস্থ তহবিলের অন্তর্গত।

উত্তর

ব্যবসায় প্রতিষ্ঠান চালু রাখতে জনাব মাধুরীর জন্য বহিস্থ তহবিলের স্বল্পমেয়াদি উৎস বেশি যুক্তিযুক্ত বলে আমি মনে করি। বহিস্থ তহবিল বলতে প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস থেকে তহবিল সংগ্রহ করাকে বোঝায়। এ ধরনের তহবিল স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি হয়ে থাকে। ব্যবসায় প্রতিষ্ঠান সচল রাখতে স্বল্পমেয়াদি এবং ব্যবসায় সম্প্রসারণের জন্য মধ্য ও দীর্ঘমেয়াদি অর্থায়ন করা হয়। উদ্দীপকে জনাব মাধুরী একজন ফ্যাশন ডিজাইনার। ব্যবসায়ে তিনি নিজস্ব মূলধন ব্যবহার করেন। তবে কখনও মূলধনের ঘাটতি হলে তিনি ক্রেতাদের কাছ থেকে অগ্রিম গ্রহণ করেন। এতে তার মূলধনজনিত সমস্যার সমাধান হয়। পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম সচল থাকে। জনাব মাধুরী তার ব্যবসায় প্রতিষ্ঠানটি সচল রাখতে স্বল্পমেয়াদি বহিস্থ তহবিল ব্যবহার করেন। কারণ ক্রেতাদের কাছ থেকে অগ্রিম গ্রহণ প্রতিষ্ঠানে চলতি মূলধনের যোগান দেয়। এতে ব্যবসায়ের দৈনন্দিন কাজ সচল থাকে। আর জনাব মাধুরীর ব্যবসায়ের পণ্যের ডিজাইন দ্রুত পরিবর্তন হতে থাকে। তাই তার প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনে স্বল্পমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়। আর কম পরিমাণে উৎপাদন করায় তার অর্থ বিনিয়োগের পরিমাণও কম হয়। বহিস্থ তহবিলের স্বল্পমেয়াদি উৎস থেকে অর্থায়ন তার ব্যবসায়ের ধরনের সাথে মিল রয়েছে। সুতরাং বলা যায়, ব্যবসায় প্রতিষ্ঠান চালু রাখতে জনাব মাধুরীর জন্য বহিস্থ তহবিলের স্বল্পমেয়াদি উৎস বেশি যৌক্তিক।
SSCফিন্যান্স ও ব্যাংকিংঅধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কোনটি শেয়ারের বিকল্প?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সাধারণত বাণিজ্যিকপত্র বিক্রয় করতে পারে- i. খ্যাতিমান ব্যক্তি ii. বাণিজ্যিক ব্যাংক iii. বিমা কোম্পানি নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব কায়সার একজন সবজি ব্যবসায়ী। ঢাকার কারওয়ান বাজারে তার দোকান রয়েছে। অধিকাংশ সময় ব্যবসায়ে তিনি নিজস্ব মূলধন ব্যবহার করেন। কখনও মূলধনের ঘাটতি দেখা দিলে তিনি তার একজন নিয়মিত ক্রেতা জনাব শামীমের কাছ থেকে ভবিষ্যতে পণ্য সরবরাহের শর্তে টাকা নেন। এতে তার মূলধনজনিত সমস্যার সাময়িক সমাধান হয়।

Combined · 2017

গ
জনাব কায়সার মূলধন সংগ্রহের জন্য অধিকাংশ সময় অর্থায়নের কোন উৎস ব্যবহার করেন? ব্যাখ্যা করো।
ঘ
জনাব কায়সার ব্যবসায় সচল রাখতে শামীমের মতো ক্রেতাদের ভূমিকা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব কায়সার একজন সবজি ব্যবসায়ী। ঢাকার কারওয়ান বাজারে তার দোকান রয়েছে। অধিকাংশ সময় ব্যবসায়ে তিনি নিজস্ব মূলধন ব্যবহার করেন। কখনও মূলধনের ঘাটতি দেখা দিলে তিনি তার একজন নিয়মিত ক্রেতা জনাব শামীমের কাছ থেকে ভবিষ্যতে পণ্য সরবরাহের শর্তে টাকা নেন। এতে তার মূলধনজনিত সমস্যার সাময়িক সমাধান হয়।

Combined · 2017

গ
জনাব কায়সার মূলধন সংগ্রহের জন্য অধিকাংশ সময় অর্থায়নের কোন উৎস ব্যবহার করেন? ব্যাখ্যা করো।
ঘ
জনাব কায়সার ব্যবসায় সচল রাখতে শামীমের মতো ক্রেতাদের ভূমিকা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মধ্যমেয়াদি অর্থায়ন বলতে কী বোঝায়?

মধ্যমেয়াদি অর্থায়ন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাণিজ্যিকপত্র বিক্রয়ে কোনটি জামানত হিসেবে কাজ করে?

বাণিজ্যিকপত্র বিক্রয়ে কোনটি জামানত হিসেবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তহবিলের উৎসকে কয় ভাগে ভাগ করা যায়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস- i. ঋণপত্র ii. লিজিং iii. বাণিজ্যিক পত্র নিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বল্পমেয়াদি তহবিলের অর্থ পরিশোধ করতে হয়-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুনাফার অংশ শেয়ারহোল্ডার বা মালিকগণের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখাকে কী বলে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অর্থায়নের দীর্ঘমেয়াদি উৎস কোনটি?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মুরাদ এন্টারপ্রাইজ একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিকে ঢাকার সাগর ব্রাদার্স-এর কাছে ৫০০৫০০ টি শার্ট পাঠাতে হবে। এজন্য কাপড় কেনার যাবতীয় অর্থ সাগর ব্রাদার্স-এর কাছ থেকে নেয়। এছাড়াও প্রতিষ্ঠানের কাজের প্রয়োজনে ৫৫ বছরের জন্য একটি মিনিট্রাক লাগবে, যার মূল্য ১০,০০,০০০১০,০০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে নির্দিষ্ট ভাড়া দেওয়ার বিনিময়ে ট্রাকটি সংগ্রহ করে।

Dinajpur · 2019

গ
কাপড় কেনার জন্য অর্থ সংগ্রহ মুরাদ এন্টারপ্রাইজ-এর কোন ধরনের অর্থায়নের উৎস? ব্যাখ্যা করো।
ঘ
মুরাদ এন্টারপ্রাইজ-এর মিনি ট্রাকটি সংগ্রহের উৎসটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কোনটি শেয়ারের বিকল্প?সাধারণত বাণিজ্যিকপত্র বিক্রয় করতে পারে- i. খ্যাতিমান ব্যক্তি ii. বাণিজ্যিক ব্যাংজনাব কায়সার ব্যবসায় সচল রাখতে শামীমের মতো ক্রেতাদের ভূমিকা মূল্যায়ন করো।জনাব কায়সার মূলধন সংগ্রহের জন্য অধিকাংশ সময় অর্থায়নের কোন উৎস ব্যবহার করেন? ব্যামধ্যমেয়াদি অর্থায়ন বলতে কী বোঝায়?বাণিজ্যিকপত্র বিক্রয়ে কোনটি জামানত হিসেবে কাজ করে?প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তহবিলের উৎসকে কয় ভাগে ভাগ করা যায়?দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস- i. ঋণপত্র ii. লিজিং iii. বাণিজ্যিক পত্র নিচের কোনটি সস্বল্পমেয়াদি তহবিলের অর্থ পরিশোধ করতে হয়-মুনাফার অংশ শেয়ারহোল্ডার বা মালিকগণের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করঅর্থায়নের দীর্ঘমেয়াদি উৎস কোনটি?মুরাদ এন্টারপ্রাইজ-এর মিনি ট্রাকটি সংগ্রহের উৎসটির যথার্থতা মূল্যায়ন করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।