নতুন কারখানায় উৎপাদন শুরুর জন্য ঝিলিক লি. অর্থায়নের যে পদ্ধতি ব্যবহার করেছে তা কি সঠিক? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: নতুন কারখানায় উৎপাদন শুরুর জন্য ঝিলিক লি. অর্থায়নের লিজিং পদ্ধতি ব্যবহার করেছে যা সঠিক। লিজিং-এর মাধ্যমে ব্যয়বহুল মেশিন না কিনে ভাড়ার মাধ্যমে ব্যবহারের সুযোগ পাওয়া যায়। এক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রতিষ্ঠান মেশিনটি ব্যবহার করতে পারে। নতুন বা ছোট প্রতিষ্ঠান এ পদ্ধতির সুবিধা নিয়ে ব্যবসায় করতে পারে। উদ্দীপকে ঝিলিক লি. তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। কর্মচারীদের বেতন দেওয়ার জন্য প্রতিষ্ঠানটি সাফল্য ব্যাংক থেকে স্বল্পমেয়াদি ঋণ নেয়। বর্তমানে প্রতিষ্ঠানটি নতুন কারখানায় উৎপাদন শুরু করতে চায়। সেক্ষেত্রে প্রতিষ্ঠানটির [গণিত] কোটি টাকার মেশিন কেনা প্রয়োজন। প্রতিষ্ঠানটির নিজস্ব তহবিলে এত টাকা না থাকায় ভাড়ার বিনিময়ে মেশিন ব্যবহারের সুযোগ নেয়। অর্থ সংগ্রহ করতে একটি প্রতিষ্ঠানকে নানা বিষয় বিবেচনা করতে হয়। এর মধ্যে উৎসের সুযোগ-সুবিধা বিচার-বিশ্লেষণ, তহবিল সংগ্রহের খরচ, প্রতিষ্ঠানের প্রকৃতি, তহবিলের ধরন ও উদ্দেশ্য ইত্যাদি বিবেচনা আবশ্যক। উদ্দীপকের ঝিলিক লি.-এর বড় আকারের ক্রয়ের ক্ষেত্রে লিজিং একটি উপযুক্ত অর্থায়নের উৎস। কারণ লিজিং-এর ফলে দীর্ঘমেয়াদি ঋণ নেওয়ার প্রয়োজন হয় না। তাছাড়া ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো প্রতিষ্ঠানের আয়, সুনাম, স্থায়ী সম্পত্তি, অতীত ঋণ গ্রহণ ও পরিশোধ ইত্যাদি বিবেচনা করে। সুতরাং, এসব বিষয়ের প্রেক্ষিতে উদ্দীপকে ঝিলিক লি.-এর লিজিং পদ্ধতি ব্যবহার যথার্থ হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
নতুন কারখানায় উৎপাদন শুরুর জন্য ঝিলিক লি. অর্থায়নের যে পদ্ধতি ব্যবহ…
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর