উদ্দীপকে ব্যাংক কর্তৃক প্রদত্ত প্রথম প্রস্তাবটি আমিন স্টিল ফার্নিচার ফ্যাক্টরির নিকট মেয়াদভিত্তিক কোন বহিস্থ তহবিলের অন্তর্গত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ব্যাংক কর্তৃক প্রদত্ত প্রথম প্রস্তাবটি আমিন স্টিল ফার্নিচার ফ্যাক্টরির নিকট মধ্যমেয়াদি বহিস্থ তহবিলের অন্তর্গত। এক থেকে পাঁচ বছরের জন্য সংগৃহীত তহবিল মধ্যমেয়াদি অর্থায়ন হিসেবে পরিচিত। একটি প্রতিষ্ঠান এ তহবিল ব্যবহার করে ব্যবসার চলমান মূলধনের দীর্ঘমেয়াদি প্রয়োজন মিটায়। এক্ষেত্রে খরচ বা সুদের হার স্বল্পমেয়াদি তহবিলের খরচ থেকে বেশি। কিন্তু দীর্ঘমেয়াদি তহবিলের খরচ থেকে কম। উদ্দীপকে আমিন স্টিল ফার্নিচার ফ্যাক্টরির একটি নতুন শো-রুম চালু করতে চাচ্ছে। এতে প্রতিষ্ঠানটির [গণিত] লক্ষ টাকার প্রয়োজন হবে। ফ্যাক্টরির মালিক ব্যাংকে যোগাযোগ করেন। ব্যাংক মালিককে দুটি প্রস্তাব দেন। তার মধ্যে প্রথম প্রস্তাবটি হলো [গণিত] হার সুদে [গণিত] বছর মেয়াদি ভোক্তা ঋণ। ব্যাংকের প্রস্তাবকৃত এই ঋণের মেয়াদ [গণিত] বছর, যা মধ্যমেয়াদি তহবিলের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে ব্যাংক কর্তৃক প্রদত্ত প্রথম প্রস্তাবটি বহিস্থ তহবিলের অধীন মধ্যমেয়াদি তহবিলের অন্তর্গত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে ব্যাংক কর্তৃক প্রদত্ত প্রথম প্রস্তাবটি আমিন স্টিল ফার্নিচা…
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর